জাতীয়

মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত

এম.এ আজিজ রাসেল, কক্সবাজার : মাদকের বিরুদ্ধে সারাদেশে অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। সকলে মিলে দেশে ভালো কাজগুলো করছি। যেখানে অপরাধ সংগঠিত হচ্ছে সেখানে পুলিশ পৌঁছে যাচ্ছে। অপরাধ করে কেউ ছাড় পাবে না। যে যত বড় অপরাধী হোক না কেন পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে।

আরও পড়ুন : স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে

বুধবার (৩ মে) বিকেল ৩টার দিকে কক্সবাজার জেলা পুলিশের কার্যালয় প্রাঙ্গণে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, জলদস্যুদের আত্মসমর্পণ প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী দেশে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের বিষয়ে যে জিরো ট্রলারেন্স নীতি ঘোষণা করেছেন, এর আলোকে আমরা কাজ করছি। যদি কোনো অপরাধী ভালো পথে ফেরত আসতে চায়, তাহলে তাকে অবশ্যই সুযোগ দেওয়া হবে। এ কারণে আমরা দস্যুমুক্ত সুন্দরবন ঘোষণা করতে পেরেছি। যেসব জলদস্যু আত্মসমর্পণ করেছে, তাদের মধ্যে কেউ অপরাধে জড়িয়ে যাচ্ছে কিনা তা আমরা নজরে রাখছি।

আরও পড়ুন : রুয়ান্ডায় বন্যা-ভূমিধস, নিহত ৯৫

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, বিভিন্ন কৌশলে প্রথমে আমরা অপরাধীদের তালিকা করি। অপরাধের প্রমাণ পেলে তাদের সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হচ্ছে। কোনো ঘটনা সংগঠিত হলে কাউকে আমরা ছাড় দিচ্ছি না। অপরাধী যেই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। যে আইন-শৃঙ্খলার স্বাভাবিক গতি ভঙ্গ করার চেষ্টা করবে তার বিরুদ্ধে যতযত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ট্রলার থেকে মরদেহ উদ্ধারের ঘটনাটি শুনার পর ডিআইজিকে দ্রুত তদন্ত করতে বলেছি এবং সিআইডির টিম পাঠিয়েছি। এ ঘটনায় সকল ডিপার্টমেন্ট গুরুত্ব সহকারে কাজ করছে। এ ঘটনায় বেশ কয়েকজন আসামি ধরা পড়ছে। তারা ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। আমরা আশা করছি এই তদন্তে ভালো কিছু আসবে।

আরও পড়ুন : পদ্মাসেতু রেল সংযোগের ব্যয় বাড়ছে

তিনি আরও বলেন, এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছেন তাদের চিহ্নিত করার কাজ চলছে। এসব ঘটনায় যেই জড়িত থাকুক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। এজন্য সবাইকে অনুরোধ করবো প্রয়োজনে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে আমাদের জানান।

সান নিউজ/এমআর/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল তারা গুপ্ত-সুপ্ত: আইনমন্ত্রী

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল, তাদের ‘গুপ্ত-সুপ্ত’ বলে মন্তব্...

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থ...

জামিন না পেয়ে আইনজীবী ও স্ত্রীকে কুপিয়ে জখম, মূল আসামি গ্রেফতার

মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিজের আইনজীবী ও তার স্ত...

প্রাকৃতিক উপায়ে যেভাবে ঘর থেকে টিকটিকি দূর করবেন

ঘরে ঢুকতেই দেয়াল বেয়ে টিকটিকি ছুটে বেড়ানোর দৃশ্য অনেকের কাছেই অস্বস্তিকর। যদি...

ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রামের তিনটি জোন ও একটি কর্পোরেট শাখা,...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা