ছবি: সংগৃহীত
জাতীয়

জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক : ৪ দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন : দিল্লি সফরে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

মঙ্গলবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৪ টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকেই শুনসুকে। সেখানে তাকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়।

আরও পড়ুন : বিএনপি মহাসচিব তো রাষ্ট্র নিয়ে হতাশ

প্রধানমন্ত্রীর ২ সপ্তাহের ৩ দেশের সরকারি সফরে টোকিওই প্রথম যাত্রাবিরতি। এরপর তিনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে যাবেন।

এর আগে মঙ্গলবার সকাল ৭টা ৫৬ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

আরও পড়ুন : দিল্লি সফরে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে ২৫-২৮ এপ্রিল জাপান সফর করছেন। এ সফরে দেশটির সাথে প্রতিরক্ষাসহ ৮ টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে।

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

মণিপুরে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলার চাকপি কারংয়ে ভেজাল ও বিষাক্ত মদ পানে শোক...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

বেলুচিস্তানের এক জেলায় ১৫ বিচ্ছিন্নতাবাদী নিহত

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় অস্থিতিশীল প্রদেশ বেলুচিস্তানে সক্রিয় স্বাধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা