ছবি: সংগৃহীত
জাতীয়

বিকেল ৪টায় রমনা ত্যাগ করতে হবে

নিজস্ব প্রতিনিধি: পহেলা বৈশাখ উদযাপন শেষে বিকেল ৪টায় রমনা পার্ক ত্যাগ করার অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

আরও পড়ুন : আজ চৈত্র সংক্রান্তি ও বর্ষবিদায়

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুুপুরে রমনা বটমূলে বর্ষবরণের নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

গোলাম ফারুক বলেন, 'আমরা সবাইকে তল্লাশি করব। তাই বাড়তি কোনো কিছু নিয়ে না আসার জন্য অনুরোধ করছি। লোক সমাগম বেশি হলে বিভিন্ন সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করব। ইতিমধ্যে ম্যাপ প্রকাশ করা হয়েছে।'

আরও পড়ুন: তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস

তিনি বলেন, 'আমরা আশা করব, আগামীকাল সকাল ৬টা থেকে অনুষ্ঠান উপভোগ করতে পারব। যেহেতু রোজা, তাই অনুরোধ করব বিকেল ৪টার পরে রমনা পার্ক সবাই ছেড়ে দেন, ইফতারের উদ্দেশ্যে গন্তব্যে ফেরত যান। বিকেল ৪টার পরে দর্শনার্থীদের আর প্রবেশ করতে দেওয়া হবে না। তার আগে যারা প্রবেশ করবেন বিকেল ৪টায় তারা বেরিয়ে যাবেন।'

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা