ছবি: সংগৃহীত
জাতীয়
সুপ্রিম কোর্টে ভাঙচুর

খোকনসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতির ইফতার মাহফিলে হামলা-ভাঙচুর, হুমকি ও প্রাণনাশের চেষ্টার অভিযোগে ২৪ জনের নামে মামলা করা হয়েছে।

আরও পড়ুন : তারেক-জোবায়দার মামলার সিদ্ধান্ত বৃহস্পতিবার

রোববার (৯ এপ্রিল) শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রশাসনিক কর্মকর্তা রবিউল হাসান।

আসামিরা হলেন- ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট শাহ আহমদ বাদল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট মাহফুজ বিন ইউসুফ, ব্যারিস্টার একেএম এহসানুর রহমান, ব্যারিস্টার মাহাদিন চৌধুরী, অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট ইউনুস আলী রবি, অ্যাডভোকেট কাজী মোস্তাফিজুর রহমান আহাদ, অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ, ব্যারিস্টার মেহেদী হাসান, অ্যাডভোকেট নূরে আলম সিদ্দীকী সোহাগ, অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন, অ্যাডভোকেট মহসিন কবির রকি, অ্যাডভোকেট ফয়সাল সিদ্দীকি, অ্যাডভোকেট সফিউল আলম সপু, অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম, অ্যাডভোকেট মনজুরুল আলম সুজন, ব্যারিস্টার রেদওয়ান আহমদ রানজিব, অ্যাডভোকেট মো. ইসা।

আরও পড়ুন : আমিরাতে টিকটক করে ৫ প্রবাসী গ্রেফতার

এর আগে গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২ টি আলাদা হল রুমে ইফতার মাহফিলের আয়োজন করে নির্বাচন ইস্যুতে বিবাদমান ২ পক্ষ। বিকেল ৪ টার দিকে ঐ ২ পক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টার ঘটনা ঘটে।

এ সময় ইফতার মাহফিলের ব্যানার ছিঁড়ে ফেলাসহ চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। ভাঙচুরের ঘটনায় একে অপরকে দায়ী করেছে ২ পক্ষ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

বন্দুকধারীদের গুলিতে নিহত চার নাগা বেসামরিক নাগরিক

ভারতের অশান্ত রাজ্য মণিপুরে জাতিগত সংঘাতে ফের রক্তাক্ত হলো পাহাড়ি জনপদ। রাজ্য...

ভোলা-বরিশাল সেতুসহ ৬ দফা দাবি আন্দোলনকারীদের, গণস্বাক্ষর শুরু

ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ঘরে ঘরে গ্যাস সংযোগসহ ছয়...

আরব নাগরিকরা ইসরাইলের অবিচ্ছেদ্য অংশ : আইজেনকোট

ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে নতুন সরকার গঠনকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে উঠেছে।...

ফুলবাড়ীতে ৩ মাসে ৮ হাজার মিটার বৈদ্যুতিক তার চুরি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় গত ৩ মাসে প্রায় ৮ হাজার...

পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই&rsquo...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা