জাতীয়

ট্রেনে ঈদের আগাম টিকিটে নেই ঝামেলা

স্টাফ রিপোর্টার : সার্ভারের ভোগান্তি ছাড়াই তৃতীয় দিনে চলছে ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি। রোববার (৯ এপ্রিল) বিক্রি হচ্ছে ১৯ এপ্রিলের টিকিট। দেশের বিভিন্ন প্রান্তে প্রিয়জনের সঙ্গে ঈদ পালন করতে অনলাইন থেকে ট্রেনের অগ্রিম টিকিট কিনছেন যাত্রীরা।

আরও পড়ুন: বুরকিনা ফাসো সন্ত্রাসীদের হামলায় নিহত ৪৪

জানা গেছে, শনিবার (৮ এপ্রিল) সার্ভার জটিলতায় ‘রেলসেবা’ অ্যাপসে প্রবেশ করতে পারেননি অনেকেই। আবার প্রবেশ করতে পারলেও টিকিট বুকিং অপশনে ক্লিক করার পরে দীর্ঘক্ষণ আটকে থেকেছেন, পরের ধাপে সিলেক্ট হলেও টিকিট পারচেজ (কেনা) সম্ভব হয়নি। এর মধ্যেই কাঙ্ক্ষিত টিকিট শেষ হয়ে যায়।

আজ (রোববার) এই জটিলতা অনেকটাই কেটে গেছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) সরদার শাহাদাত আলী ঢাকা পোস্টকে বলেন, শনিবারের সমস্যা অনেকটাই কাটিয়ে উঠেছি। আমরা খোঁজ নিয়ে জেনেছি আজ সার্ভার সংক্রান্ত কোনো জটিলতা হচ্ছে না। ঈদযাত্রায় বরাদ্দের চেয়ে যাত্রী কয়েকগুণ বেশি হওয়ায় অনেকে টিকিট পাবেন না এটাই স্বাভাবিক।

‘বাংলাদেশ রেলওয়ে হেল্পলাইন’ নামক দেড় লাখ রেলযাত্রীদের একটি ফেসবুক গ্রুপে যাত্রীরা জানান, রোববার সার্ভার জটিলতা ছাড়াই সকাল থেকে টিকিট কিনতে পারছেন তারা। তবে যথারীতি উত্তরবঙ্গের টিকিটের প্রচুর চাপ। সকাল সাড়ে ৯টা পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব ট্রেনের টিকিট বিক্রি হয়ে গেছে। উত্তরবঙ্গে বাড়তি ট্রেনের দাবিও জানিয়েছেন তারা।

আরও পড়ুন: জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আমিনুল ইসলাম নামে এক যাত্রী বলেন, সকাল সকাল কুড়িগ্রামের তিনটি টিকিট কিনতে পেরেছি। খুবই আনন্দ লাগছে। ঘরে বসেই ভোগান্তি ছাড়া টিকিট কাটতে পেরেছি।

এদিকে আল-আমিন নামে এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, সকাল সাড়ে ৯টায় লালমনিরহাট এক্সপ্রেসের টিকিট কাটতে গিয়ে দেখি সব বিক্রি শেষ।

কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার জানান, রোববার আগাম টিকিট প্রত্যাশীরা সার্ভার জটিলতা ছাড়াই টিকিট কিনতে পারছেন। এখন পর্যন্ত কতগুলো টিকিট বিক্রি হয়েছে এই ব্যাপারে কোনো তথ্য দিতে পারেননি তিনি।

আরও পড়ুন: নাইজেরিয়া সশস্ত্র বন্দুক হামলায় নিহত বেড়ে ৭৪

তিনি বলেন, শনিবার বুকিংয়ের চাপ বেশি পড়ায় অনেকে পেমেন্ট গেটওয়েতে আটকে গেছেন। প্রতি মিনিটে ৮ হাজার হিট করার সক্ষমতা থাকলেও সার্ভারে হিট পড়ছে লাখের ওপর। আর এ কারণেই জটিলতা তৈরি হয়।

রেল কর্মকর্তারা জানান, অ্যাপসে প্রতি মিনিটে কমপক্ষে ১০ লাখ ভিজিটর প্রবেশ করতে পারেন। এছাড়া প্রতি মিনিটে টিকিট বিক্রি করা যায় ৮ হাজার। কিন্তু শনিবার টিকিট প্রত্যাশীদের চাপ অনেকটাই বেশি ছিল। কমপক্ষে সাড়ে ১৩ লাখ ভিজিটর একবারে প্রবেশ করছেন, আর এ কারণেই জটিলতা তৈরি হয়েছে।

আগামীকাল (সোমবার) বিক্রি করা হবে ২০ এপ্রিলের টিকেট ও মঙ্গলবার (১১ এপ্রিল) বিক্রি করা হবে ২১ এপ্রিলের টিকিট। রেলওয়ে সূত্র জানায়, এবার ঈদে ট্রেনে প্রতিদিন বিক্রি করা হবে ২৫ হাজার ৭৭৮টি টিকিট।

রেল কর্মকর্তারা আরও বলছেন, বরাবরই প্রথম দুইদিনের টিকিটের চাহিদা তুলনামূলক কম থাকে। শেষ দুই দিনের টিকিটের জন্য মানুষের হাহাকার বেশি থাকে। এবার অনলাইনে কয়েক মিনিটেই হয়তো শেষ দুইদিনের টিকিট বিক্রি হয়ে যাবে।

আরও পড়ুন: ঢাকার বায়ু মানে উন্নতি

শনিবার এক টিকিটের বিপরীতে ৪৭ জনের চেষ্টা, রেল কর্তৃপক্ষ জানায়, একসঙ্গে অনেক মানুষ চেষ্টা করায় সার্ভারে কিছুটা জটিলতা হচ্ছে। সবাই ক্লিক করার সঙ্গে সঙ্গেই টিকিট পাচ্ছেন না। ফলে অনেকবার চেষ্টা করতে হচ্ছে। তবে ধীরে ধীরে হিট কমতে থাকায় এই জটিলতা কাটতে শুরু করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

বিশ্বকাপে ইতিহাস গড়া দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় উঠে এসেছে ছোট্ট দেশ কেপ ভার্দে।...

মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনকে একই দৃষ্টিভঙ্...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা