জাতীয়

অতিরিক্ত পুলিশ 'প্রথম আলো’ ভবনের সামনে

স্টাফ রিপোর্টার : সাংবাদিক, কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তার আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন : ফিলিপাইন ফেরিতে আগুন, নিহত বেড়ে ৩১

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে পুলিশ মোতায়েন করা হয়। এর আগে পত্রিকাটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে আবেদন করে।

বুধবার (২৯ মার্চ) প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। রমনা থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাতে শামসুজ্জামান শামসকে বৃহস্পতিবার (৩০ মার্চ) তাকে আদালতে হাজির করা হয়।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান গণমাধ্যমকে বলেন, বুধবার (২৯ মাচ) রাতে আব্দুল মালেক ওরফে মশিউর মালেক বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। তদন্তপূর্বক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলা নম্বর ১৯।

আরও পড়ুন : বায়াস্ট তত্ত্বাবধায়ক চায় বিএনপি

এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় একটি মামলা হয়েছে। এই মামলায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক (সাভারে কর্মরত) শামসুজ্জামানকেও আসামি করা হয়েছে। এছাড়া আসামিদের মধ্যে ‘সহযোগী ক্যামেরাম্যান’সহ অজ্ঞাতনামা ব্যক্তিরাও রয়েছেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা