জাতীয়

আবারও বন্ধ থাকল মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক : ঘুড়ি আটকে যাওয়ার কারণে যাত্রা শুরুর পরপরই জরুরি বন্ধের ঘোষণা দেয় মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর কর্তৃপক্ষ।

আরও পড়ুন : পুলিশের অভিযানে গ্রেফতার ৬৭

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক নাসির উদ্দিন আহমেদ।

নাসির উদ্দিন আহমেদ বলেন, আজকেও কিছু সময় ট্রেন বন্ধ ছিল। ঐ ঘুড়ির জন্যই এই সমস্যা হয়েছে। মানুষের যদি সেন্স না থাকে, আমাদের আর কী করার আছে।

আরও পড়ুন : শনাক্তে শীর্ষে রাশিয়া

তিনি আরও বলেন, আমরা পুলিশের সাহায্য নিয়েছি, মাইকিং করছি। এরপরেও যদি মানুষ সচেতন না হয়, তাহলে আমরা আর কী করতে পারি।

এক যাত্রী শরিফুল ইসলাম জানান, আজকে সকাল ৯টা ৩৫ মিনিটে ওঠার পর মেট্রোরেল যাত্রা শুরুর পরপরই জরুরি শার্টডাউনের ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন : রিসোর্টের খাবার খেয়ে অসুস্থ ৩ শতাধিক

তিনি বলেন, ১০ টা ১৮ মিনিটে আবার মেট্রোরেল যাত্রা শুরু করে। পথে আর কোনো সমস্যা হয়নি।

স্টেশনের কর্তৃপক্ষ জানায়, সকাল সাড়ে ৯ টার দিকে লাইনে একটি ঘুড়ি আটকে যায়। দিনের কোনো এক সময় এসে সেটি লাইনে আটকে যায়। এর আগে সবকিছু ঠিকঠাকই চলছিল। ঘুড়ি ছাড়াতে পুরো লাইনটি বন্ধ করতে হতো। ফলে তখন একটি লাইন দিয়ে ট্রেন চালনা হয়।

আরও পড়ুন : ৪৯টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন

তিনি আরও জানান, এটা যখন অপসারণ করা হয়েছে, তখন ২০ মিনিটের জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারিতেও ঘুড়ির কারণে কিছুক্ষণ সিঙ্গেল লাইনে মেট্রোরেল চালানো হয়েছে।

আরও পড়ুন : মেজাজ হারালেন মেসি!

প্রসঙ্গত,মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর দুই দিকে ১ কিলোমিটারের মধ্যে ঘুড়ি, ফানুস, গ্যাস বেলুন বা এ ধরনের যেকোনো সামগ্রী উড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা