জাতীয়
বিশ্ব ইজতেমা ২য় পর্ব

গাড়ি পার্কিং এ ডিএমপির নির্দেশনা

সান নিউজ ডেস্ক: মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ ঐতিহাসিক বিশ্ব ইজতেমা। বিশ্বের বিভিন্ন দেশের সম্মানিত অতিথিবৃন্দসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে লক্ষাধিক ধর্মপ্রাণ মানুষ বিশ্ব ইজতেমায় সমবেত হন। ধর্মীয় জমায়েত নির্বিঘ্ন করতে ইতোমধ্যে বিশ্ব ইজতেমা ২ (দুই) পর্বে সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুন : শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

আগামী ২০ জানুয়ারি, ২০২৩ খ্রি. থেকে ২২ জানুয়ারি, ২০২৩ খ্রি. পর্যন্ত বিশ্ব ইজতেমার ২য় পর্ব অনুষ্ঠিত হবে। এ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যানবাহন পার্কিংয়ের জন্য নিম্নোক্ত স্থানসমূহ নির্ধারণ করেছে ।

গাড়ি পার্কিং সংক্রান্ত তথ্যাদিঃ

১। খিলক্ষেত হতে আদুল্লাহপুর হয়ে ধউর ব্রিজ পর্যন্ত রাস্তার দুই পার্শ্বে কোন যানবাহন পার্কিং করা যাবে না।

২। ইজতেমায় আগত সম্মানিত মুসল্লীদের যানবাহনসমূহ নিম্নবর্ণিত স্থানসমূহে (বিভাগ অনুযায়ী) যথাযথভাবে পার্কিং করবেনঃ

ক) ঢাকা ও চট্টগ্রাম বিভাগ পার্কিং: ১৬ নং সেক্টর এলাকাধীন বিজিএমইএ ভবন, ১০ নং, ১১ নং ৫ নং ব্রিজের ঢালে।

খ) সিলেট বিভাগ পার্কিং: উত্তরা ১৫ নং সেক্টর ২নং ব্রিজের ঢাল হতে উলোদাহা মাঠ পর্যন্ত।

গ) খুলনা বিভাগ পার্কিং: উত্তরা ১৭ এবং ১৮ নং সেক্টরের খালি জায়গা (বউবাজার মাঠ) ।

ঘ) রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ পার্কিং: প্রত্যাশা হাউজিং।

ঙ) বরিশাল বিভাগ পার্কিং: ধউর ব্রিজ ক্রসিং সংলগ্ন বিআইডব্লিউটিএ ল্যান্ডিং স্টেশন।

চ) ঢাকা মহানগরী পার্কিং: ৩০০ ফিট রাস্তা এলাকায় খালি জায়গা।

৩। নির্ধারিত পার্কিং স্থানে মুসল্লিবাহী যানবাহন পার্কিংয়ের সময় অবশ্যই গাড়ির চালক/হেলপার গাড়িতে অবস্থান করবেন এবং মালিক ও চালক একে অপরের মোবাইল নম্বর নিয়ে রাখবেন যাতে বিশেষ প্রয়োজনে তাৎক্ষণিকভাবে পারস্পরিক যোগাযোগ করা যায়।

ডাইভারশন সংক্রান্ত তথ্যাদিঃ

৪। ডাইভারশন পয়েন্টসমূহ (শুধুমাত্র আখেরী মোনাজাতের দিন অর্থাৎ আগামী ২২ জানুয়ারি, ২০২৩ খ্রি. ভোর ০৪.০০ টা থেকে):

⇒ ধউর ব্রিজ

⇒ ১৮ নং সেক্টর পঞ্চবটী ক্রসিং

⇒ পদ্মা ইউলুপ

⇒ ১২ নং সেক্টর খালপাড়

⇒ মহাখালী ক্রসিং

⇒ হোটেল রেডিসন ব্লু ক্রসিং

⇒ প্রগতি সরণি (বিশ্বরোড)

⇒ কুড়াতলী ফ্লাইওভার লুপ-২

⇒ মহাখালী ফ্লাইওভার পশ্চিম পার্শ্ব

⇒ মিরপুর দিয়াবাড়ী বাসস্ট্যান্ড ক্রসিং

⇒ আশুলিয়া বাজার ক্রসিং

৫। ডাইভারশন চলাকালীনঃ

♦ আখেরী মোনাজাতের পূর্ব রাত অর্থাৎ ২১/০১/২০২৩ খ্রি. দিবাগত রাত্র ০২.০০ ঘটিকা হতে আন্তঃজেলা বাস, ট্রাক, কভার্ডভ্যান ও অন্যান্য ভারী যানবাহনসমূহ আব্দুল্লাহপুর, ধউর ব্রিজ মোড় পরিহার করে মহাখালী-বিজয় সরণি-গাবতলী হয়ে চলাচল করবে।

♦ আগুলিয়া হতে আব্দুল্লাহপুরগামী যানবাহনসমূহ আব্দুল্লাহপুর না এসে ধউর ব্রিজ ক্রসিং দিয়ে ডানে মোড় নিয়ে মিরপুর বেড়িবাঁধ দিয়ে চলাচল করবে।

♦মহাখালী বাসটার্মিনাল হতে আব্দুল্লাহপুরগামী আন্তঃজেলা বাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ সকল প্রকার যানবাহন মহাখালী ক্রসিং-এ বামে মোড় নিয়ে বিজয় সরণি-গাবতলী দিয়ে চলাচল করবে।

♦কাকলী ও মিরপুর হতে উত্তরাগামী বড় বাস, ট্রাক, কাভার্ডভ্যানসমূহকে হোটেল র‍্যাডিসন গ্যাপে ডাইভারশন প্রদান করা হবে। উল্লিখিত যানবাহনসমূহকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য বলা হলো।

♦ আখেরী মোনাজাত অর্থাৎ আগামী ২২/০১/২০২৩ খ্রি. ভোর ০৪.০০ ঘটিকা হতে প্রগতি সরণি ক্রসিং-আব্দুল্লাহপুর-ধউর ব্রিজ-আশুলিয়া ক্রসিং-মিরপুর মাজার রোড থেকে বেড়িবাঁধ সড়ক, চিড়িয়াখানা থেকে বেড়িবাঁধ সড়ক এবং পল্লবী ইস্টার্ন হাউজিং এলাকা থেকে বেড়িবাঁধ সড়ক পর্যন্ত সড়কসমূহে যানবাহন চলাচল বন্ধ থাকবে।

♦ কাকলী ও মিরপুর হতে উত্তরাগামী প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজিসমূহকে নিকুঞ্জ-১ গেটের সামনে ডাইভারশন প্রদান করা হবে। উল্লিখিত যানবাহনসমূহকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য বলা হলো।

♦ প্রগতি সরণি হতে আব্দুল্লাহপুরগামী যানবাহনসমূহকে কুড়িল ফ্লাইওভারের নিচে লুপ-২ এ ডাইভারশন প্রদান করা হবে। উল্লিখিত যানবাহনসমূহকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য বলা হলো।

♦ আগামী ২২/০১/২০২৩ খ্রি. তারিখে উত্তরার বাসিন্দা, বিমান যাত্রী ও বিমান ক্রু বহনকারী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও এ্যাম্বুলেন্স ব্যতিত সকল প্রকার যানবাহনের চালকগণকে বিমানবন্দর সড়ক পরিহার করে বিকল্প হিসেবে মহাখালী, বিজয় সরণি হয়ে মিরপুর-গাবতলী সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।

♦বিদেশগামী যাত্রীদের বিমানবন্দরে আনা-নেয়ার জন্য আখেরী মোনাজাতের দিন অর্থাৎ আগামী ২২/০১/২০২৩ খ্রি. ট্রাফিক-উত্তরা বিভাগের ব্যবস্থাপনায় ১টি বড় মাইক্রোবাস পদ্মা ইউলুপ, ২টি মিনিবাস নিকুঞ্জ-১ আবাসিক এলাকার গেইটে এবং ১টি বড় মাইক্রোবাস কুড়াতলী লুপ-২ এ ফ্রি পরিবহন সার্ভিসের জন্য ভোর ০৪.০০ ঘটিকা হতে মোতায়েন থাকবে।

ট্রাফিক সম্পর্কিত যে কোন তথ্যের জন্য প্রয়োজনে-

উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তরা): ০১৩২০-০৪৩৯৪০

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তরা): ০১৩২০-০৪৩৯৪১

সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তরা পূর্ব জোন): ০১৩২০-০৪৩৯৫২

সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তরা পশ্চিম জোন): ০১৩২০-০৪৩৯৫৫

সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তরা এয়ারটপোর্ট জোন) : ০১৩২০-০৪৩৯৫৮

ট্রাফিক-উত্তরা বিভাগের পুলিশ পরিদর্শক (প্রশাসন): ০১৩২০-০৪৩৯৭৩

টিআই (আব্দুল্লাহপুর): ০১৩২০-০৪৩৯৬৮

টিআই (কামার পাড়া): ০১৩২০-০৪৩৯৭১

টিআই (ধউর ব্রিজ): ০১৩২০-০৪৩৯৭০

টিআই (বিমানবন্দর): ০১৩২০-০৪৩৯৬২ ও

ট্রাফিক কন্ট্রোল রুম: ০১৭১১-০০০৯৯০, ০১৭০৭-৮০৬১১১, ০১৭০৭-৮০৬২২২, ০১৭০৭-৮০৬৮৮৮।

এছাড়া, পুলিশি সহায়তার জন্য কল করতে পারেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ বলেন বিশ্ব ইজতেমা উপলক্ষে যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে সম্মানিত ধর্মপ্রাণ নাগরিকবৃন্দের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা