সংগৃহীত ছবি
জাতীয়

বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

সান নিউজ ডেস্ক: রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের ধাক্কায় তানভীর সাজ্জাদ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।

আরও পড়ুন: টুইটারের পদ ছাড়লেন ইলন মাস্ক

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ভাই মো. ইলিয়াস বলেন, গতকাল রাতে আমার ভাই মিরপুর থেকে মোটরসাইকেলযোগে রওনা হয়ে বিমানবন্দর সড়কের বলাকা ভবনের সামনে পৌঁছালে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জেলেনস্কি

নিহতকে নিয়ে আসা পথচারী নাহিদুজ্জামান জানান, রাতে মোটরসাইকেল চালিয়ে বিমানবন্দরের দিকে যাওয়ার সময় বলাকা ভবনের সামনে পৌঁছালে হঠাৎ একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দেয়। এসময় রক্তাক্ত অবস্থায় রাস্তায় পরে থাকতে দেখে গুরুতর আহত অবস্থায় দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে এলে রাতেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, বিমানবন্দর এলাকা থেকে সড়ক দুর্ঘটনায় আহত এক যুবককে নিয়ে এলে রাতেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা