জাতীয়

আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের বিক্ষোভ 

সান নিউজ ডেস্ক: রাজধানীর বকশিবাজার এলাকার সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার নিজস্ব মাঠ দখল করা হচ্ছে এমন অভিযোগে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। তাদের বিক্ষোভের কারনে মাঠটি উদ্বোধন না করেই ফিরে গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

আরও পড়ুন: সঙ্ঘাত নয়, আমরা সমঝোতায় বিশ্বাসী

আজ (বুধবার) বেলা ১১টা থেকে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার খেলার মাঠে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। বেলা সাড়ে বারোটার দিকে বকশিবাজারের এই খেলার মাঠটি উদ্বোধন করতে আসেন মেয়র তাপস। তবে সকাল থেকেই মাঠটি দখলের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান মাদ্রাসা শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, মাদ্রাসা প্রশাসনের দুর্বলতার কারণে একের পর এক সম্পদ হারাতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। বিভিন্ন সময়ে স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যুদের দখলদারিত্বের ফলে দিন দিন কমে আসছে আলিয়া মাদ্রাসার সম্পদের পরিমাণ। এখন আলিয়া মাদ্রাসার বড় খেলার মাঠটিও দখল হওয়ার মুখে। এ সময় তাদের ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘এই মাঠ আমাদের, এই মাঠ আলিয়ার’, ‘মাঠ চাই, মাঠ চাই’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

তারা বলেন, এটি সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার নিজস্ব মাঠ। তবুও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সরকারি বকশীবাজার কেন্দ্রীয় খেলার মাঠে নামে উদ্বোধন করতে চাচ্ছে। মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের এটি উদ্বোধনের কথা রয়েছে। কিন্তু এ ধরনের সিদ্ধান্ত আমরা মানতে পারছি না। একটি প্রতিষ্ঠানের নিজস্ব মাঠ কেন অন্য নামে উদ্বোধন করতে হবে। আমরা এই সিদ্ধান্ত মানি না। অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে হবে। যদি মাঠের উদ্বোধন করতেই হয় তবে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার নিজস্ব নামে উদ্বোধন করতে হবে।

আরও পড়ুন: পল্টনে সমাবেশ করলে আইনি ব্যবস্থা

চকবাজার জোনের এডিসি মো. শফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, এখানের নিরাপত্তা ব্যবস্থার ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং সংশ্লিষ্ট চকবাজার থানার পক্ষ থেকে জোরদার করা হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে দিকে আমরা লক্ষ্য রাখছি।

সান নিউজ /এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

বাবার মৃত্যুর শোক কাটিয়ে মায়ামিতে ফিরেছেন মেসি

দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ৮ আগস্ট আর্জেন্টিনার রোজারিও শহরের একটি হাসপাতালে...

সাত অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা