জাতীয় পতাকাকে অবমাননা করলো পাকিস্তান
জাতীয়

জাতীয় পতাকাকে ‘বিকৃতি’ করলো পাকিস্তান

সান নিউজ ডেস্ক : বাংলাদেশের জাতীয় পতাকার সাথে নিজেদের পতাকা জুড়ে দিয়ে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে।

আরও পড়ুন : ক্ষমতা ভোগের বস্তু নয়

বৃহস্পতিবার (২১ জুলাই) ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজের কভার ফটো হিসেবে আপলোড করে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা সংবলিত ছবিটি। গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে দুই দেশের পতাকা একীভূত করে দেওয়া হয়েছে।

পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজে পতাকার ছবিটি পোস্ট করার পর সমালোচনার ঝড় শুরু হয়ে যায়। পরে পাকিস্তান হাইকমিশন কমেন্টস (মন্তব্য) অপশন বন্ধ করে দেয়। এখন সেখানে কেউ মন্তব্য করতে পারছে না।

তবে এখনও (শনিবার বিকেল ৬ : ৪৫ মিনিট) ছবিটি হাইকমিশনের ফেসবুক পেজের কভার ফটো হিসেবে রয়েছে।

আরও পড়ুন : ৩১ কর্মকর্তা-প্রতিষ্ঠান পেলো সম্মাননা

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিষয়টি নিয়ে গণমাধ্যমকে জানিয়েছেন, এ বিষয়ে তিনি এখনও কিছু জানেন না। তাই এটি নিয়ে আপাতত কোনো মন্তব্য করবেন না।

এদিকে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ পাকিস্তানের ঢাকার হাইকমিশনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে । এক প্রতিবাদ লিপিতে সংগঠনটি প্রতিবাদ জানায়।

প্রতিবাদ লিপিতে বলা হয়, সম্প্রতি মহান মুক্তিযুদ্ধে গণহত্যা ও গণধর্ষণে জড়িত পাকিস্তানের ঢাকার হাইকমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের জাতীয় পতাকাকে বিকৃতভাবে উপস্থাপন করেছে, যা বাংলাদেশের প্রচলিত পতাকাবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

আরও পড়ুন : ফের বেড়েছে মৃত্যু

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকা অবস্থায় ঢাকার পাকিস্তান হাইকমিশনের এ ধরনের ধৃষ্টতা কখনোই কাম্য নয়। সরকারের কাছে দাবি, অবিলম্বে ঢাকার পাকিস্তান হাইকমিশনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণা করবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

মুক্তিযুদ্ধ মঞ্চ বলেছে, একাত্তরে পরাজিত হওয়ার প্রতিশোধ নেওয়ার জন্য পাকিস্তান এখনও বাংলাদেশের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র চলমান রেখেছে।

মহান মুক্তিযুদ্ধে গণহত্যার অপরাধে পাকিস্তান সেনাবাহিনীকে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতে বিচারের আওতায় আনা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।

আরও পড়ুন : সমালোচনাকারীরা কখনোই প্রতিপক্ষ নয়

বিবৃতিতে আরও বলা হয়, ঢাকার পাকিস্তান হাইকমিশন প্রতিনিয়ত মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা পরিপন্থী কর্মকাণ্ড পরিচালনা করছে, যা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কখনোই মেনে নেবে না।

প্রসঙ্গত, সর্বশেষ বাংলাদেশ সফরে এসে অধিনায়ক বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান ক্রিকেট দল ঢাকার মিরপুর স্টেডিয়ামে অনশীলনের সময় নিজেদের পতাকা উড়িয়েছিলো। তখনও বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠে দেশ বিদেশে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা