আইজিপি ড. বেনজীর আহমেদ (ফাইল ছবি)
জাতীয়

পুলিশের সব স্থাপনায় বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশ

সান নিউজ ডেস্ক : পুলিশের সকল স্থাপনায় বিদ্যুতের ব্যবহার সীমিত রাখার নির্দেশ দিয়েছেন মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। জ্বালানি সংকটের বর্তমান প্রেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি বিধিবিধান যথাযথভাবে প্রতিপালনের জন্য বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হতে সকল পুলিশ ইউনিটকে তিনি এই নির্দেশনা দেন।

আরও পড়ুন: বিএনপির ফাঁদে দেশবাসী পা দেবে না

বুধবার (২০ জুলাই) দুপুর ১টায় পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এক সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।

সভায় তিনি 'আমার কক্ষের সুইচ আমি নিজেই বন্ধ করি' প্রধানমন্ত্রীর এ আহবান মেনে চলার জন্য সকল পুলিশ সদস্যের প্রতি অনুরোধ জানান।

আইজিপি বলেন, জাতীয় স্বার্থে দেশের কল্যাণে আমাদেরকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। তিনি পুলিশ হেডকোয়ার্টার্সসহ বাংলাদেশ পুলিশের সকল স্থাপনায় বৈদ্যুতিক বাতি এবং এসির ব্যবহার সীমিত রাখার নির্দেশ দেন। দিনের বেলায় সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পরামর্শ প্রদান করেন তিনি।

আরও পড়ুন: তীব্র তাপপ্রবাহে হাজারও মানুষের মৃত্যু

সভায় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিগণ এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা