ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান
জাতীয়

ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভারতে সংখ্যালঘুদের সুরক্ষা দিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন : মাঙ্কিপক্স নিয়ে সব বিমানবন্দর সতর্ক

শনিবার ( ২৩ মে ) তিনি দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে এক সমাবেশে প্রদত্ত ভাষণে প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার রক্ষা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ডা. দীপু মনি বলেন, ধর্মীয় স্বাধীনতা ও ধর্মীয় আচার পালনের স্বাধীনতার বিষয়ে সংবিধানের বিধানসমূহের নিরপেক্ষ প্রয়োগ শান্তি ও স্থায়িত্ব নিশ্চিত করবে। ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়ে তিনি বলেন, এটা আমাদের সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য।

আরও পড়ুন : কারাগারে ওসি প্রদীপের স্ত্রী

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ও আরএসএস-এর ঘনিষ্ঠ থিঙ্ক-ট্যাঙ্ক ইন্ডিয়া ফাউন্ডেশন আয়োজিত ইন্ডিয়া আইডিয়াস কনক্লেভ এ ‘ইন্ডিয়া@২০৪৭’ শীর্ষক এক অধিবেশনে বক্তব্য রাখেন দীপু মনি।

বৈশ্বিক শক্তিগুলোর একটি অন্যতম সম্মানিত রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে হলে ভারতকে সংবিধানে উল্লেখিত দেশটির প্রতিষ্ঠাদাতাদের স্বপ্নগুলো উপলব্ধি করতে হবে বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন : রেমিট্যান্সের পালে হাওয়া

তার মতে, মৌলিক অধিকারের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে নাগরিকদের, বিশেষ করে তফসিলি জাতি-উপজাতি, ওবিসি (অন্যান্য পশ্চাতপদ শ্রেণি) এবং সমাজের সব স্তরের নারীদের সম্ভাবনার দ্বার উন্মোচনের ক্ষেত্র তৈরি করতে পারবে ভারত।

তিনি বলেন, বিভিন্ন স্তরে ভারত এবং বাংলাদেশের সহযোগিতা বাড়ানোর উপায়গুলোর ওপর জোর দেওয়া উচিত।

দীপু মনি বলেন, ভারত বিভিন্ন ক্ষেত্রে তার প্রতিবেশী দেশগুলোর নেতৃত্ব দিতে পারে। এজন্য অভ্যন্তরীণ শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন : মানব পাচারে অভিযুক্ত আটক

তিনি বলেন, সামাজিক স্তরবিন্যাস কেবল দুর্বল অংশগুলোকেই বঞ্চিত করবে না বরং বিভাজনকারী নীতি এবং পদ্ধতিরও জন্ম দেবে।

তাদের মর্যাদা পুনরুদ্ধার করা এবং শোষণ থেকে রক্ষার মাধ্যমে সমাজে একটি নতুন শক্তি হিসেবে আবির্ভূত হতে পারবে ভারত এবং অগ্রগতির সমান অংশীদার হতে পারবে তারা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা