তথ্যমন্ত্রী হাছান মাহমুদ
জাতীয়

নিষেধাজ্ঞা প্রত্যাহারে উভয় দেশ কাজ করছে

সান নিউজ ডেস্ক : তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, সম্প্রতি র‌্যাবের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দেওয়া মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে দুই দেশ কাজ করছে।

আরও পড়ুন: নতুন ট্রাইব্যুনাল তৈরি করা হবে

মঙ্গলবার (০৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, র‌্যাবের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার এক সপ্তাহ পরেই যুক্তরাষ্ট্র কিন্তু সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে র‌্যাবের ভূমিকার প্রশংসা করে। সুতরাং নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে উভয় দেশ কাজ করছে।

তিনি আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এটি নিয়ে কাজ করছে ও দুদেশের কূটনৈতিক মহলও এটি নিয়ে কাজ করছে।

হাছান মাহমুদ বলেন, সোমবার ( ৪ এপ্রিল ) ছিল যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি। এই দিনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি দিয়েছেন। ওই চিঠিতে তিনি বাংলাদেশের গত কয়েক বছর ধরে যে উন্নয়ন অগ্রগতি তার প্রশংসা করেছেন।

আরও পড়ুন: চাকরিতে বয়স বাড়ানোর পরিকল্পনা নেই

এ চিঠির মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেটি ভবিষ্যতে আরও দৃঢ় হবে তা প্রমাণ হয়েছে বলে দাবি করেন তিনি।

দ্রব্যমূল্য নিয়ে বিএনপির মন্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মানুষের মনে স্বস্তি আসলে বিএনপির মনে অস্বস্তি বেড়ে যায়। এক কোটি পরিবারকে কার্ড দেওয়া হয়েছে। এর পাশাপাশি ট্রাকে করে পণ্য বিক্রি করা হচ্ছে। এতে করে স্বল্প আয়ের মানুষ স্বল্পমূল্যে পণ্য ক্রয় করতে পারে। এতে করে মানুষের মনে কিছুটা হলেও স্বস্তি এসেছে। তাই বিএনপির মনে অস্বস্তি বেড়ে গেছে। বিএনপি একদিকে সংবাদ সম্মেলন করে দ্রব্যমূল্য নিয়ে কথা বলে, অন্যদিকে অসাধু ব্যবসায়ী মজুতদারদের উৎসাহ দিচ্ছে। তারা যেন পণ্যের দাম বাড়ায়, পণ্য মজুত করে। এজন্য বিএনপি ভেতরে ভেতরে উৎসাহ দিচ্ছে। যেন দ্রব্যমূল্য বাড়লে মানুষের মনে কষ্ট হয়। অর্থাৎ বিএনপি দ্বিচারিতা নীতি অবলম্বন করছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেছেন, দেশের আইন আদালত যা কিছু আছে তা সবকিছু আওয়ামী লীগ সরকারের অধীন এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, দেশের আইন ও আদালত স্বাধীন। আইন আদালত স্বাধীন বলেই অনেক আওয়ামী লীগ এমপির বিরুদ্ধে আদালতে রায় হয়। অনেক এমপি আদালতের রায়ে হাজতে বা জেল খানায় যায়। আইন আদালত সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। স্বাধীনভাবে কাজ করছে বিধান মির্জা ফখরুল ইসলাম সাহেবরা অনেক মামলায় জামিন পায়। আমি ব্যক্তিগতভাবে মনে করি বিএনপি যে অগ্নি সন্ত্রাস করেছিল সেগুলোর হুকুমের আসামি হচ্ছে মির্জা ফখরুলসহ আরও অনেক বিএনপির নেতা। এসমস্ত মামলায়ও বিএনপি জামিন পেয়েছে। যা সমীচীন নয় বলে আমি মনে করি।

আরও পড়ুন: পানি ফুটিয়ে পান করার আহ্বান

তিনি আরও বলেন, আসলে বিএনপি কী বলতে চায় সেটা স্পষ্ট নয়। একবার নির্দলীয় নিরপেক্ষ সরকার চায়, নির্বাচনে যাবে না বলে। আবার তারা জাতীয় সরকারের কথা বলে আসলে তারা কোনটা বলতে চায় স্পষ্ট নয়। তারা এক এক সময় এক এক কথা বলে। পত্রিকায় প্রতিবেদন হয়েছে যে, নেতাদের সামলানো নিয়ে বিএনপি এখন ব্যস্ত। তাদের বক্তব্য শুনে মনে হয় রাজনীতির মাঠে বিএনপি খেই হারিয়ে ফেলেছে। তাদের এক এক নেতার এক এক বক্তব্য।

মন্ত্রী বলেন, বিএনপি এখন চেষ্টা করছে সব দলের একটা ঐক্য গড়ে তোলার জন্য। এটি তারা আগেও করার চেষ্টা করেছে। ২০১৮ সালের নির্বাচনের আগে ডান, বাম, তালেবান এসব ছোট ছোট দল নিয়ে মোর্চা গঠন করেছে। সে মোর্চার ফলাফল হচ্ছে ৫টি আসন। তবে আমরা আশা করি এবার নির্বাচনে যেন তারা বেশি আসন পায়। তারা প্রস্তুতি নিক। তারা যে চেষ্টায় আছে তাতে যদি সফলও হয় তাহলে বজননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে আওয়ামী লীগের ধস নামানো বিজয় হবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোয়ালন্দে আশুরায় অংশ নিয়ে একজনের মৃত্যু 

রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র মহররমের আশুরার মাতমে অংশ নিয়ে বাবু শেখ (৫৫) নামে ব্...

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের গভীর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালিত এক...

চীন-মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান

মালয়েশিয়া ও চীনে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্...

বেইজিংয়ে বিমান বিধ্বস্তের দাবিতে চাঞ্চল্য

চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত সর্বোচ্চ ভবনগুলোর একটি ‘সিটিক টাওয়ার&rsq...

দেশের চার বিভাগে ভারী বৃষ্টির আভাস 

দেশের বিভিন্ন এলাকায় আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের ধারা অব্যাহত...

তিন জেলায় তাপপ্রবাহ, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

দেশের কিছু অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকলেও সামগ্রিক আবহাওয়ায় পরিবর্তনের আভাস...

বেইজিংয়ে বিমান বিধ্বস্তের দাবিতে চাঞ্চল্য

চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত সর্বোচ্চ ভবনগুলোর একটি ‘সিটিক টাওয়ার&rsq...

চীন-মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান

মালয়েশিয়া ও চীনে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্...

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের গভীর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালিত এক...

গোয়ালন্দে আশুরায় অংশ নিয়ে একজনের মৃত্যু 

রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র মহররমের আশুরার মাতমে অংশ নিয়ে বাবু শেখ (৫৫) নামে ব্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা