জাতীয়

৩৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

সান নিউজ ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ। তার কাছ থেকে ৩৮ কেজি গাঁজা জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম মো. জসিম সরকার। তার গ্রামের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলায়।

আরও পড়ুন:আপাতত বাড়ছে না তাপমাত্রা

ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পিকআপভ্যান রেখে পালানোর চেষ্টার সময় তাকে গ্রেফতার করা হয় বলে ডিবি জানিয়েছে।

শনিবার (৫ মার্চ) এ অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি মিরপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. সাইফুল ইসলাম এ বিষয়নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মহানগরীতে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে সংবাদ আসে, যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় কয়েকজন মাদক কারবারি গাঁজা কেনাবেচার জন্য অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে এক ব্যক্তি পিকআপভ্যান রেখে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন:বেলা শুরুতেও ঋতুপর্ণা

এডিসি সাইফুল ইসলাম আরও বলেন, পরবর্তী সময়ে জসিমের কাছে থাকা পিকআপভ্যানের কেবিন ও ডালার ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩৮ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দ পিকআপভ্যানটির রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো ন-১১-২৮৮৯।

যাত্রাবাড়ী থানায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশ এ কর্মকর্তা।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা