জাতীয়

দেশেও কোভিট-১৯ এর টিকা তৈরির প্রচেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, বঙ্গবন্ধুর কন্যার সফল রাষ্ট্র পরিচালনার মধ্যে দিয়েই আজকে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ায় বর্তমান প্রজন্ম বিদ্যুতের আলোয় পড়ালেখা করছে। আমরা একজন শিক্ষা বান্ধব প্রধানমন্ত্রী পেয়েছি। যিনি একটি শিক্ষিত জাতি সৃষ্টি করার লক্ষ্যে বার বার শিক্ষা খাতে সবোর্চ্চ বরাদ্দ দিয়ে যাচ্ছেন। পাশাপাশি শিক্ষার্থীরা যাতে উন্নত পরিবেশে পড়ালেখা করতে পারে এজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আইসিটি ভবন, একাডেমিক ভবনসহ বিভিন্ন ভবন করে দিচ্ছেন।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ভোলার লালমোহন উপজেলার গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১২ বছরের ঊর্ধ্বে শিক্ষার্থীদের মাঝে কোভিট ১৯ টিকা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি শাওন আরও বলেন, দেশের প্রত্যেক নাগরিকের জন্য কোভিড-১৯-এর টিকা নিশ্চিত করতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে টিকা আমদানির পাশাপাশি দেশেও কোভিট-১৯ এর টিকা তৈরির প্রচেষ্টা করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই আমরা অল্প সময়ের মধ্যেই উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের টিকা দিতে সক্ষম হয়েছি।

এসময় গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার মানুষ তৈরি হচ্ছে

এছাড়াও একই দিনে তিনি প্রায় ৬০ লাখ টাকা ব্যায়ে লালমোহন ভূমি অফিসের খাশ পুকুর খনন ও সৌন্দর্যবর্ধন স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্ধোধন করেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা