জাতীয়

স্ত্রীর ওড়না পেঁচিয়ে স্বামীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মুগদা এলাকা থেকে আলী ফাহিম (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে সিলিংফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন তিনি।

শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে ১/৮ খ, দক্ষিণ মুগদা, ওয়াবদা গলির ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। রাতে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নিহত যুবকের বাবা আজিজুল করিম। তিনি বলেন, শনিবার সন্ধ্যায় ফাহিমের স্ত্রী বাইরে ছিলেন। স্ত্রী বাসায় ফিরে দেখেন ফাহিম ফ্যানের সঙ্গে ঝুলছেন। কী কারণে ফাহিম আত্মহত্যা করেছেন সেটি জানেন না তারা।

ফাহিম আইসিটিতে লেবার হিসেবে কাজ করত। তার বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানায়। ফাহিমের মৃত্যুর কারণ নির্ধারণে লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহত ফাহিমের মা সাইয়েদা আকতার বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মহড়ায় অংশ নিতে ভারতে ৬ মার্কিন যুদ্ধবিমান

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আয়তনের দিক থেকে কানাডার বৃহত্তম প্রদেশ কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চ...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা