জাতীয়

আইজিপির সফর, ভুল থেকে বিভ্রান্তি


সান নিউজ ডেস্ক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের বিদেশ সফর নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ড. বেনজীর আহমেদসহ তিন কর্মকর্তা নয়দিনের জার্মানি সফরে যাচ্ছেন। এ সফরের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত ৭ ফেব্রুয়ারি একটি সরকারি আদেশ (জিও) জারি করা হয়।

শনিবার (১২ ফেব্রুয়ারি) এই বিভ্রান্তি স্পষ্ট করে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

পুলিশ সদর দফতর জানিয়েছে, এ সফরকে কেন্দ্র করে যে সরকারি আদেশ বা জিও জারি হয়েছিল, তাতে অসাবধানতাবশত ভুল রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ থেকে জানা গেছে, আইজিপি বেনজীর আহমেদ ছাড়াও দুজন কর্মকর্তা জার্মানি যাচ্ছেন। তারা হলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. ফিরোজ উদ্দীন খলিফা ও পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম। তারা ২৮ ফেব্রুয়ারির মধ্যে সুবিধাজনক সময়ে নয়দিনের সফরে জার্মানি যাবেন।

আরও পড়ুন: খায়রুজ্জামানকে দেশে ফেরানো সম্ভব নয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদারের সই করা ওই আদেশে বলা হয়, এক লাখ বিছানার চাদর ও বালিশের কভারের (ডাবল) শিপমেন্টের জন্য (জাহাজীকরণ) ‘ফ্যাক্টরি অ্যাকসেপটেন্স টেস্টে’ অংশ নিতে তিন কর্মকর্তা এই সফরে যাবেন।

এর পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর বলছে, সরকারি আদেশে অনিচ্ছাকৃত ভুল থেকে এই বিভ্রান্তির উৎপত্তি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

১ নভেম্বর ‘ব্ল্যাক কার্বন ও জলবায়ু দূষক’ বিষয়ক বিজ্ঞান-নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূ...

এবার সৌদি-আমিরাত যৌথভাবে হামলা চালাবে ইয়েমেনে

ইয়েমেনের চলমান গৃহযুদ্ধে নতুন রাজনৈতিক ও সামরিক সমীকরণ তৈরি হতে চলেছে। ব্রিট...

আশুলিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে হায়েসসহ গ্রেপ্তার ৩

সাভারের আশুলিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকাল...

বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার: জয়নুল আবেদিন

বিএনপি ভাইস চেয়ারম্যান স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্...

সৌরভ-আশুতোষকে ২৪ ঘন্টার মধ্যে মুক্তির আলটিমেটাম ‘ককরোচ’দের

ভোটার তালিকা সংশোধনের একটি বিতর্কিত প্রক্রিয়াকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা