জাতীয়

ট্রেন থেকে পড়ে প্রাণ গেল স্কুলছাত্রের

রাজধানী প্রতিনিধি: রাজধানীর জুরাইন শ্যামপুর বরইতলা এলাকায় নারায়ণগঞ্জগামী চলন্ত ট্রেন থেকে পড়ে মো. আলামিন (১৭) এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

মঙ্গলবার (১১ জানুয়ারী) সন্ধ্যা ৬টায় এ দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ৮ টায় তাকে মৃত ঘোষণা করেন। উদ্ধারকারী মৃতের বন্ধু মো. জোবায়ের বলেন, তারা দুই বন্ধু জুরাইন রেল গেইট এর অদুরে শ্যামপুর বড়ুইতলা এলাকায় দাড়িয়ে ছিলেন।

সে সময়ে নারায়ণগঞ্জগামী একটি ট্রেনটি হালকা থামায় এবং কিছুক্ষনের মধ্যে আবার ছেড়ে দেয়।

জোবায়ের বলেন, তিনি সে সময়ে চিনাবাদাম কিনতে গিয়েছিলেন। তারও উঠার কথা ছিল আর আলামিন ঐ ট্রেনে উঠতে গিয়ে ধীর গতি চলন্ত অবস্থা থেকে পরে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে ঢামেক হাসপাতালে নেয়া হয়। পরে সেখান কার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, তারা প্রায় সময় সেখান থেকে ট্রেনে চড়ে নারায়ণগঞ্জের দিকে যান, আবার ফরে আসেন। এ ভাবে প্রায়ই বেড়াতেন তারা।

সংবাদ পেয়ে মৃতের মা লিপি আক্তার হাসপাতালে ছুটে আসেন, তিনি বলেন, জোবায়ের তার ছেলেকে তাকে বাসা থেকে ডেকে নিয়ে গিয়েছিল। এখন এসে দেখি আমার ছেলের মরদেহ।

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে অবিহিত করা হয়েছে।

মৃত আলামিন মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গাওদিত্ব গ্রামের রিক্সা ব্যবসায়ী রফিকুল ইসলাম লিটনের ছেলে। বর্তমানে কদমতলীর শ্যামপুর সবুজবাগে নিজ বাড়িতে পরিবারের সাথে থাকতেন। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল বড়।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা