জাতীয়

দেশব্যাপী এফবিসিসিআই’র শীতবস্ত্র বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক: সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ শুরু করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিন। এ সময় দরিদ্র মাদ্রাসা শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন এফবিসিসিআই সভাপতি।

এ সময় এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন জানান, এরইমধ্যে ৪১টি জেলা চেম্বার অব কমার্সের কাছে কম্বল পাঠানো হয়েছে। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে ৫০ হাজার কম্বল বিতরণ করা হবে। তবে কোন জেলার আরো চাহিদা থাকলে, ঐ জেলার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে বাড়তি কম্বল সরবরাহ করবে এফবিসিসিআই। এছাড়াও কম্বলের পাশাপাশি সোয়েটারও বিতরণ করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি সবাইকে স্বাস্থ্যবিধি পালনের আহ্বান জানিয়ে বলেন, করোনার সংক্রমণ আবারও বাড়ছে। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে দেশব্যাপী হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে মাস্ক, অক্সিজেন সিলিন্ডার, কনসেনট্রেটরসহ বিভিন্ন চিকিৎসা উপকরণ সরবরাহ করেছিলো এফবিসিসিআই। পরিস্থিতির অবনতি হলে সামাজিক দায়বদ্ধতা থেকে আবারও একই কার্যক্রম হাতে নেয়া হবে। তবে এফবিসিসিআই সভাপতি আশা করেন, সবার সম্মিলিত সহযোগিতায় যথাযথ স্বাস্থ্যবিধি পালনের মাধ্যমে করোনা সংক্রমণ প্রতিহত করা সম্ভব হবে।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়নে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি, এফবিসিসিআই সবসময়েই সমাজের প্রতি দায়বদ্ধ থেকেছে। তারই অংশ হিসেবে শীতার্ত মানুষের দুর্ভোগ কমাতে দেশব্যাপী শীতবস্ত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছে এফবিসিসিআই। ভবিষ্যতে যে কোন সমস্যা কিংবা সংকটে দেশের মানুষের পাশে থাকবে এফবিসিসিআই।

শীতবস্ত্র বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয় পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ, সিলেট, গাজীপুর, গাইবান্ধা, বরিশাল, রংপুর জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বান্দরবান উইমেন চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি। চেম্বারের সভাপতিরা এফবিসিসিআই’র এই মহতী উদ্যোগকে স্বাগত জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সহ-সভাপতি মো. আমিন হেলালী, সালাহউদ্দীন আলমগীর, মো. হাবীব উল্লাহ ডন, এম.এ. রাজ্জাক খান রাজ এবং এফবিসিসিআই’র ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির ডিরেক্টর-ইন-চার্জ মোহাম্মদ বজলুর রহমানসহ অন্যান্য পরিচালকরা।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা