জাতীয়

প্রধানমন্ত্রী সকল নারীর কষ্ট, হাহাকার উপলব্ধি করতে পারেন

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল নারীর অন্তরের কষ্ট, হাহাকার উপলব্ধি করতে পারেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (২৯ ডিসেম্বর) নগরীর ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি'র মিলনায়তনে ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (এলআইইউপিসি)’ প্রকল্পের আওতায় দক্ষিণ সিটির ১৪ ও ২২ নম্বর ওয়ার্ডের ‘উপকারভোগীদের ক্ষুদ্র ব্যবসা ও শিক্ষা অনুদান’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এই মন্তব্য করেন।

ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মমতাময়ী নারী। মায়ের মমতায় তিনি বাংলাদেশকে আগলে রেখেছেন। তিনি সকল নারীর অন্তরের কষ্ট, অন্তরের হাহাকার উপলব্দি করতে পারেন। এ জন্যই ঢাকা শহরে বসবাসকারীদের মধ্যে যারা দরিদ্র, যারা নিম্ন আয়ের এবং প্রান্তিক তাদেরকে সহযোগিতা করার জন্য তিনি এই কর্মসূচি দিয়েছেন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এই কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচিতে নারী ক্ষমাতায়নকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং এই কর্মসূচির সকল কার্যক্রমই নারীদের উন্নয়নের লক্ষ্যে।’

ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস আরও বলেন, ‘দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় ১ কোটি ২০ লক্ষ মানুষ বাসবাস করে। তাদের সেবা নিশ্চিত করার জন্য আমরা কাজ করে চলেছি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৭৫টি ওয়ার্ডে যে সকল প্রান্তিক জনগোষ্ঠী আছেন, তাদের ভবিষ্যৎ উন্নয়নের জন্য, তাদেরকে স্বাবলম্বী করার জন্য, তাদেরকে ব্যাবসায়িকভাবে সহযোগিতা করার জন্য, তাদের সন্তানদের শিক্ষা প্রসারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কর্মসূচি অনুমোদন দিয়েছেন।’

শুধুমাত্র ঢাকাবাসীর উন্নয়নের জন্য এই কর্মসূচি উল্লেখ করে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দেবো আমাদের ভোটারদের প্রতি, আমাদের এলাকার জনগণের প্রতি। প্রকল্পের আওতায় যে সুযোগ-সুবিধা দেওয়া হবে তারা যেন ঢাকাবাসী হয়, সেটা আমরা নিশ্চিত করবো। আমাদের সিডিসি ক্লাস্টার প্রতিনিধিবৃন্দ এবং আমাদের কাউন্সিলরবৃন্দ সেটা নিশ্চিত করবেন।’

এ সময় প্রকল্পের বিভিন্ন ধরনের কার্যক্রম তুলে ধরে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘আমাদের প্রায় ৮৮ হাজার দরিদ্র লোকের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। ৪ হাজার ৯৩৬টি কমিউনিটি হিসেবে ৪৫ হাজার ৫০০ পরিবারকে সহযোগিতা করতে চাই এবং ৬০ হাজার পরিবারের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করতে চাই। সুতরাং এই প্রকল্প যদি সফল হয় তাহলে প্রধানমন্ত্রী আরও বৃহদাকারে এ ধরনের প্রকল্প অনুমোদন দেবেন। তাই প্রকল্প বাস্তবায়ন আমাদেরকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।’

অনুষ্ঠানে এককালীন ১০ হাজার টাকা করে ১০৮ জন ব্যক্তির মাঝে এককালীন ব্যবসায়িক অনুদান এবং শিক্ষা অনুুুুদান হিসেবে প্রতিজন শিক্ষার্থীকে ৯ হাজার টাকার অর্ধেক সাড়ে হাজার টাকা করে ৪৮ জন শিক্ষার্থীর মাঝে বিতরণ কর হয়। শিক্ষার্থীদের শিক্ষা অনুদানের বাকী সাড়ে ৪ হাজার টাকা আগামী মাসে প্রদান করা হবে বলে প্রকল্প সূত্রে জানানো হয়।

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর সিতওয়াত নাঈম, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনসহ সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, সাধারণ আসনের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরবৃন্দ, থানা ও ওয়ার্ড আওয়ামী সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস নগরীর ৬৫ নম্বর ওয়ার্ডের অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) উদ্বোধন করেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

বিআইডব্লিউটি-এর ইজারায় অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন 

মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটি-এর ইজারার নামে অতির...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

‎নোবিপ্রবি হলে চুরির ঘটনায় শিক্ষার্থীদের উদ্বেগ

‎নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীর মুক্তিযোদ...

আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য

মাদারীপুর সদর উপজেলার কু‌নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ‌মিত হো&z...

মোল্লাহাটে মাত্র ১'শ মিটার ড্রেনের অভাবে জলাবদ্ধতায় অর্ধশতাধিক পরিবার   

মাত্র ১০০ মিটার একটি ড্রেন। এতটুকু অবকাঠামোর অভাবেই বছরের পর বছর চরম দুর্ভোগে...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার ও চোরাচালান ঠেকাতে নতুন আইন কার্যকর

সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রোধ এবং মানব...

জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু

নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপে জলাবদ্ধতার কারণে সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা