ছবি: সংগৃহীত
জাতীয়

বাড্ডায় সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত আবুল হোসেন (৫৫) পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। এ ঘটনায় কাভার্ডভ্যান চালক আটক হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দিনতগত রাত ১২টার দিকে মধ্য বাড্ডা হোসেন মার্কেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

মৃতের ভাতিজা শাহিন আলম রাব্বি জানান, রাতে পরিচ্ছন্ন কাজ শেষে তার বাইসাইকেল নিয়ে টঙ্গীর বাসায় ফেরার পথে হোসেন মার্কেট এলাকায় দ্রুতগামী কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে শুক্রবার (১৭ ডিসেম্বর) ভোর চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করেছেন বাড্ডা থানার এসআই বশিরুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় কাভার্ডভ্যান জব্দ ও চালক আটক রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মৃত আবুল টঙ্গী দত্তপাড়া চানকিরটেক গুদারাঘাট গ্রামের মৃত মুসলিম হাওলাদারের ছেলে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা