জাতীয়

আপনারা কোন মিথ্যা তথ্য দেবেন না

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা শাহজাহান খান (এম,পি) বলেন, 'আপনারা যারা যাচাই-বাছাই কমিটির সামনে সাক্ষী দিতে এসেছেন, তারা কোন মিথ্যা তথ্য দিবেন না। আপনার সাক্ষীতে কোন অ-মুক্তিযোদ্ধা তালিকাভূক্তহোক কিংবা প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই থেকে বাদ যাক এটা আমরা চাই না।'

সোমবার (৮ নভেম্বর) সকালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নতুন মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভূক্তকরণ ও যাচাই-বাছাই অনুষ্ঠানে তিনি একথা বলেন।

চলতি বছরের জানুয়ারি মাসে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) নতুন মুক্তিযোদ্ধা হিসাবে অন্তর্ভূক্তকরনের জন্য পঠানো তালিকার বোয়ালমারী উপজেলার ৪৪ জন ও আলফাডাঙ্গা উপজেলার ৩৪ জন মোট ৭৮ জনের বিভাগীয় পর্যায়ের যাচাই বাছাই করা হয় ।

যাচাই-বাছাই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন, ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল ফয়েজ, ডেপুটি কমান্ডার মো. নজরুল ইসলাম, আলফাডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, বোয়ালমারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশীদ প্রমুখ।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা