জাতীয়

কারাগারে কনক সরওয়ারের বোন 

নিজস্ব প্রতিবেদক: রিমান্ড শেষে সাংবাদিক কনক সরওয়ারের বোন নুসরাত শাহরিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১২ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রায় দেন।

ডিএমপির অপরাধ ও তথ্য বিভাগের এসআই লিয়াকত আলী বিষয়টি জানিয়েছেন।

আদালত সূত্র জানায়, দুই মামলায় যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক কনকের বোন নুসরাতকে ৫ দিনের রিমান্ড শেষে সিএমএম আদালতে হাজির করা হয়েছিল। তার আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন এবং পুলিশ কারাগারে রাখার আবেদন করে। আদালত উভয় পক্ষের শুনানি শেষে নুসরাতের জামিন নামঞ্জুর করেন।

রাজধানীর উত্তরা থেকে গত ৪ অক্টোবর নুসরাতকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব। পরে তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মাদক আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে ২টি মামলা হয়।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, অনলাইনে নুসরাত সরকার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যা, উসকানিমূলক বক্তব্য প্রচার করেছিলেন। তার ভাই কনক সরওয়ার বিদেশে অবস্থান করে সরকারবিরোধী নানা উসকানিমূলক বক্তব্য প্রচার করে আসছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মাদারীপুরের শীতার্তদের জন্য জেলা প্রশাসকের কাছে আশা’র কম্বল হস্তান্তর

শীতার্ত ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য বেসরকারি...

কুষ্টিয়া সীমান্তে ৯৪ লাখ টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার 

বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটাল...

পীরগঞ্জে ইটভাটা গুঁড়িয়ে দেওয়ায় পথে বসার শঙ্কায় ২০০ পরিবার

রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নে পরিবেশ অ...

বড়লেখায় চার মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখায় চারটি মামলায় মোট ৩ বছর ৬ মাসে...

ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা