জাতীয়

অতিরিক্ত ভাড়া নেয়া প্র‌তিশ্রু‌তি ভ‌ঙ্গের শা‌মিল: কাদের 

নিজস্ব প্রতিবেদক:

গণপরিবহ‌নে অতিরিক্ত ভাড়া আদায় এবং অর্ধেক আসনের বেশি যাত্রী উঠা‌নো সংশ্লিষ্ট ব্যক্তি‌দের প্র‌তিশ্রু‌তি ভ‌ঙ্গের শা‌মিল বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (৫ জুন) নিজের সরকারি বাসভবন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি কর্তৃক অনলাইনে কোভিড-১৯ বিষয়ক স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, 'উন্নত বিশ্বের দেশগুলো অর্থনীতির শক্ত ভিত এবং স্বাস্থ্যখাতের সক্ষমতা নিয়েও করোনা ব্যবস্থাপনা ও চিকিৎসায় হিমশিম খাচ্ছে। আক্রান্ত হলে চিকিৎসার পাশাপাশি মনোবল ধরে রাখতে হবে। মনের শক্তি এবং প্রতিরোধ ক্ষমতা বাড়লে রোগের শক্তি কমে যায়।'

সেতুমন্ত্রী বলেন, করোনা সংক্রমণের অবনতিশীল পরিস্থিতিতে আক্রান্তদের সঠিক সেবা প্রদানের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে করোনা সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি, পরিবার ও কর্মক্ষেত্রে সুরক্ষা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ জরুরি।

এসময় তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটির এ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে ঝুঁকিমুক্তভাবে কাজ-কর্ম চালিয়ে যাওয়ার পাশাপাশি সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকেও স্বেচ্ছাসেবীরা প্রশিক্ষণ দিতে পারবে।

বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক হোসেন মনসুরের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আব্দুস সবুরসহ উপ-কমিটির নেতারা।

উল্লেখ্য, দেশের স্বনামধন্য চিকিৎসকরা ও অভিজ্ঞ প্রশিক্ষকবৃন্দ এ কোর্সে প্রশিক্ষণ দিচ্ছেন। একশ’ জন প্রশিক্ষনার্থী অংশ নিচ্ছেন চারদিনের এ প্রশিক্ষণে।

পরবর্তীতে এ প্রশিক্ষণ বিভাগীয় পর্যায়ে আয়োজনের পরিকল্পনা রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল তারা গুপ্ত-সুপ্ত: আইনমন্ত্রী

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল, তাদের ‘গুপ্ত-সুপ্ত’ বলে মন্তব্...

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থ...

জামিন না পেয়ে আইনজীবী ও স্ত্রীকে কুপিয়ে জখম, মূল আসামি গ্রেফতার

মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিজের আইনজীবী ও তার স্ত...

প্রাকৃতিক উপায়ে যেভাবে ঘর থেকে টিকটিকি দূর করবেন

ঘরে ঢুকতেই দেয়াল বেয়ে টিকটিকি ছুটে বেড়ানোর দৃশ্য অনেকের কাছেই অস্বস্তিকর। যদি...

ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রামের তিনটি জোন ও একটি কর্পোরেট শাখা,...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা