ফাইল ফটো
জাতীয়

ঢাকার সড়কে মুক্তিযোদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় শামসুল আলম (৬৫) নামে এক মুক্তিযোদ্ধা মারা গেছেন। রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে দুর্ঘটনাটি ঘটে।

মৃত শামসুল আলমের মেয়ে চৈতি আক্তার জানান, তার বাবা খিলগাও দক্ষিণ শাহজাহানপুর বাসা থেকে দুপুরে খিদমা হাসপাতালে থেরাপি নিতে যাচ্ছিলেন। পথে খিলগাঁও ফ্লাইওভারের ঢালের অদূরে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হন। পথচারীরা তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল পোনে চারটায় নিউরো সার্জারি বিভাগের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার এসআই সোয়েব খান বলেন, নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নিহত শামসুল আলমের গ্রামের বাড়ি শরিয়তপুরের ঘোষাইর হাট।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা