জাতীয়

মাহফুজ-শাহীন আনামের কুশপুত্তলিকা পুড়ালো হিন্দু মহাজোট

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম ও তার স্বামী ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের কুশপুত্তলিকা দাহ করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
এ সময় দু’জনকে দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সূত্রাপুরে এ বিক্ষোভ কর্মসূচি হয়।

এর আগে, জহির রায়হান সাংস্কৃতিক মিলনায়তনে বাংলাদেশ হিন্দু যুব মহাজোটের অভিষেক অনুষ্ঠান ও সংক্ষিপ্ত র‌্যালি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। কিন্তু কুচক্রী মহল সব সময় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। সেই কুচক্রী মহল যারাই হোক তাদের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়কে সাথে নিয়ে সোচ্চার থাকবো।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের প্রধান সমন্বয়কারী বিজয় কুমার ভট্টাচার্য্য বলেন, একসময় দেশের বিভিন্ন স্থানে হিন্দুরা নির্যাতিত হলেও প্রতিবাদের সাহস ছিলো না। বর্তমান এই মহাজোট সরকারের কারণে হিন্দুরা রাজপথে নেমে নির্যাতনের প্রতিবাদ করতে পেরেছে।

বর্তমানে কিছু ব্যক্তি ও মানুষের জন্য ফাউন্ডেশন নামে একটি এনজিও হিন্দু পারিবারিক আইন সংস্কারের দাবি তুলেছে জানিয়ে তিনি বলেন, তারা কে আমাদের ধর্মীয় আইন পরিবর্তনের দাবি তোলার? এই দাবির মাধ্যমে তারা হিন্দু সম্প্রদায়ের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল তৈরির চেষ্টা করছে।

মহাজোটের সার্চ কমিটির প্রধান ডি. কে. সমির বলেন, হিন্দুরা আওয়ামী লীগের ভোট ব্যাংক। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ এরশাদও বিশ্বাস করেছিলেন হিন্দুদের ওপর। কিন্তু বর্তমানে একটি কুচক্রী মহল আওয়ামী লীগের সেই ভোটব্যাংক নষ্টের চেষ্টা করছে।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সাধারণ সম্পাদক নকুল কুমার চন্দ্র বলেন, কথায় আছে মায়ের থেকে মাসীর দরদ বেশি। সেই অবস্থা হয়েছে মাহফুজ আনামদের। হিন্দু সমাজে যে আইন আছে তাতেই হিন্দুরা সন্তুষ্ট। কিন্ত মাহফুজ ও শাহীন আনামরা সেই আইন পরিবর্তনের চেষ্টা করছে। আসলে হিন্দুদের উপকার নয়, এর মাধ্যমে সরকারকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে তারা। হিন্দুদের সরকারের মুখোমুখি দাঁড় করানোর হীন উদ্দেশ্যে মানুষের জন্য ফাউন্ডেশন কাজ করছে। তাই তাদের প্রতিরোধ করার আহ্বান জানান তিনি। তাদের প্রতিহত করার জন্য তিনি বিষয়টি সংসদে উত্থাপনের অনুরোধ জানান।

অনুষ্ঠানের প্রধান আলোচক বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব এড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, আজ একটি দুষ্কৃতিমহল এই অনুষ্ঠান বন্ধ চেষ্টা চালিয়েছিল। এ ছাড়াও হিন্দুদের ধ্বংসের চেষ্টা চালিয়ে যাচ্ছে বেশ কিছু চক্র। তার মধ্যে একটি মানুষের জন্য ফাউন্ডেশন। সরকারের শেষ সময়ে হিন্দু সমাজকে সরকারের প্রতি বিষিয়ে দিতে তারা হিন্দু পারিবারিক আইন পরিবর্তনের চেষ্টা করছে।

এ সময় শাহীন আনামকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তারা হিন্দু সমাজের ও পরিবারের মধ্যে আগুন জ্বালানোর চেষ্টা করলে তাদের এনজিওর মধ্যে আগুন ধরিয়ে দেয়া হবে। তাদের বারবার ক্ষমা চাইতে বলা হয়েছে, তারা ক্ষমা চায়নি। তাই তাদের বিরুদ্ধে লাগাতার বিভিন্ন কর্মসূচি চালানো হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

সমকামী ছদ্মবেশে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেয়ে নিজেদের সমকামী দাবি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা