জাতীয়

গরু চোর চক্রের ১০ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর পল্লবীতে পিকআপ ভ্যানে করে চুরি করা গরু নিয়ে পালানোর সময় ১০ জনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ। জানা যায়, তারা রাজধানীর আশপাশের জেলা থেকে গরু চুরি করে মাংস বিক্রেতাদের কাছে কম দামে বিক্রি করে।

পিকআপ ভ্যানে করে আরিচা থেকে চুরি করে আনা গরু নিয়ে ঢাকায় প্রবেশের সময় পল্লবীর সিরামিক পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে গাড়িটি। জব্দ করা হয় একটি ২টি গাড়ি ও চুরি হওয়া গরুটি।

গ্রেপ্তারকৃতরা বলেন, 'গরু হাটে ৮০ হাজার টাকায় বিক্রি হয়। সে গরু আমরা ৬০ হাজার টাকায় বিক্রি করি। তাই লাভের জন্য এমন করি। আমি মোট ৩টি গরু এনেছি।'

গ্রেপ্তার ৪ জনের দেয়া তথ্যমতে, রাজধানীর পল্লবী ও মিরপুরের পাইকপাড়াসহ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে খোরশেদ, আলমগীর ও চোর চক্রের মূল হোতা জুয়েলসহ বাকি ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি চুরি হওয়া গরুর ৭০ কেজি মাংসও জব্দ করা হয়।

ডিএমপি’র পল্লবী জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. আরিফুল ইসলাম বলেন, কসাইরা বাসা ভাড়া নিয়ে এই চোর চক্রকে আশ্রয় দেন। চুরি শেষে বাসায় থাকেন এবং চুরির সময় বাইরে যেতেন। প্রাইভেটকারে রেকি করে গরু চুরি করত তারা।

রাজধানীর বাইরেও গরু চোরচক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা