জাতীয়

আরও ৬৯৭০টি কওমি মাদ্রাসাকে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

সান নিউজ ডেস্ক:

প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের আরও ৬ হাজার ৯৭০টি কওমি মাদরাসাকে ৮ কোটি ৬৩ লাখ ৪৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সোমবার (১৮ মে) বলেন, ‘এই টাকা ইলেকট্রনিক তহবিল স্থানান্তর (ইএফটি) পদ্ধতির মাধ্যমে ১৭মে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ঢাকা বিভাগের ২ হাজার ২০২টি মাদ্রাসার জন্য ২ কোটি ৫৫ লাখ ৩০ হাজার টাকা, চট্টগ্রাম বিভাগের ১ হাজার ২১১টি মাদ্রাসার জন্য এক কোটি ৭৭ লাখ ৬৫ হাজার টাকা এবং ময়মনসিংহ বিভাগের ৯৩৭টি মাদ্রাসার জন্য ১ কোটি ৩১ লাখ টাকা দেয়া হয়েছে।

পাশাপাশি,রংপুর বিভাগের ৮৩৯টি মাদ্রাসার জন্য ৯৪ কোটি ২৫ লাখ, রাজশাহী বিভাগের ৬৬২টি মাদ্রাসার জন্য ৭৪ লাখ ৪৫ হাজার, খুলনা বিভাগের ৪৩১টি মাদ্রাসার জন্য ৫৫ লাখ ৮০ হাজার টাকা, সিলেট বিভাগের ৪৮৬টি মাদ্রাসার জন্য ৪৮ লাখ ৬০ হাজার টাকা এবং বরিশাল বিভাগের ২০২টি মাদ্রাসার জন্য ২৬ লাখ ৩৫ হাজার টাকা দেয়া হয়।

প্রেস সচিব আরও বলেন, মাদ্রাসার ছাত্রসংখ্যা একশ’ বা এর কম হলে ১০ হাজার টাকা, শিক্ষার্থীও সংখ্যা ১০১ থেকে ২০০ এরমধ্যে হলে ১৫ হাজার টাকা এবং ২০১ এর অধিক হলে ২০ হাজার টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ গত ১৪ মে করোনাভাইরাস পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারের মধ্যে সাড়ে ১২শ’কোটি টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে প্রদান করার সময় পবিত্র ঈদুল ফিতরের আগেই দেশের সকল মসজিদ এবং আরও প্রায় ৭ হাজার মাদ্রাসায় আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছিলেন।

প্রধানমন্ত্রী পবিত্র রমজান উপলক্ষে যেসব মাদ্রাসায় প্রায় ১০ কোটি টাকার আর্থিক অনুদান দেন তার মধ্যে রংপুর বিভাগের ৭০৩টি, রাজশাহী বিভাগের ৭০৪টি, খুলনা বিভাগের ১০১১টি, বরিশাল বিভাগের ৪০২টি, ময়মনসিংহ বিভাগের ৩৯৭টি, ঢাকা বিভাগের ১৭শ’ ৮০টি, চট্টগ্রাম বিভাগের ১৪শ’ ৮১টি এবং সিলেট বিভাগের ৪শ ৮১টি মাদ্রাসা রয়েছে।

দেশের কওমি মাদ্রাসা নেতৃবৃন্দ করোনাভাইরাস পরিস্থিতিতে পবিত্র রমজান এবং ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর এই অনুদান প্রদানে তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা