জাতীয়

৯ আগস্ট থেকে রেলের টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক: দেশের আর্থ-সামাজিক অবস্থা, অর্থনীতির কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে কিছু শর্তারোপ করে লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই বুধবার (১১ আগস্ট) থেকে সারাদেশে গণপরিবহন চলবে। খোলা হবে সব দোকানপাট। চালু হবে কল-কারখানা। সঙ্গে চলবে রেল। এ জন্য আগামীকাল সোমবার (৯ আগস্ট) থেকে অনলাইন ও কাউন্টারে ৫০ শতাংশ করে টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছে রেল মন্ত্রণালয়।

রোববার (৮ আগস্ট) বিকেলে এ কথা জানায় রেল মন্ত্রণালয়।

এর আগে আজ বিকেলে ১১ আগস্ট থেকে লকডাউন শিথিল করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। আগামী দু’দিন পর লকডাউন তোলার ঘোষণা দিলেও বেশ কিছু শর্ত যুক্ত করেছে সরকার। এর মধ্যে দোকান-পাট ও শপিংমল খোলা রাখার সময় বেঁধে দেয়া হয়েছে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত। এই সময়সীমা মানতে বলা হয়েছে খাবারের দোকানগুলোকেও। মেনে চলতে হবে স্বাস্থ্য অধিদপ্তরের বেঁধে দেয়া স্বাস্থ্যবিধি; পরতে হবে মাস্ক।

করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে দীর্ঘদিন ধরে চলা কঠোর বিধিনিষেধ শেষ হবে ১০ আগস্ট, মঙ্গলবার।

এর আগে আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছিলেন, আগামী ১১ আগস্ট থেকে ধাপে ধাপে বিধিনিষেধ শিথিল হবে, কঠোরভাবে মানতে হবে স্বাস্থ্যবিধি।

করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশব্যাপী লকডাউন চলছে। ১ জুলাই থেকে পর্যায়ক্রমে ১৪ জুলাই ও ২৩ জুলাই হতে ১০ আগস্ট পর্যন্ত লকডাউন চলছে। এই লকডাউনে সরকারি-বেসরকারি সব অফিস, দোকানপাট বন্ধ রয়েছে। এমনকি গণপরিবহনও বন্ধ। এ দিকে প্রথম দিকে গার্মেন্টস ও কল-কারখানা বন্ধের নির্দেশ দেয়া হলেও ৩০ জুলাই আবার এসব খুলে দেয়া হয়।

দেশে ২০২০ সালের ৮ মার্চ সর্বপ্রথম করোনা রোগী শনাক্ত হয়। ১৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। এখন পর্যন্ত দেশে ২০২০ সালের ১৮ মার্চ হতে ৭ আগস্ট পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে ২২ হাজার ৪১১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১৩ লাখ ৪৩ হাজার ৩৯৬ জন শনাক্ত ও সুস্থ হয়েছেন ১১ লাখ ৮৮ হাজার ৮২০ জন।

এর আগে ৩ আগস্ট ভার্চুয়ালি অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সচিবালয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, মন্ত্রী বলেন, ১১ আগস্ট থেকে দোকানপাট খুলে দেয়া হবে। ওইদিন থেকে সড়কে পুনরায় গণপরিবহন চলাচল করবে। ১০ তারিখ পর্যন্ত বিধিনিষেধের সময়ের মতো চলবে, ১১ তারিখ থেকে খুলবে অফিস।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা