জাতীয়

রাজধানীতে ট্রাকের ধাক্কা পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পশ্চিম ধোলাইপাড়ে রাস্তা পেরোনোর সময় ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। নিহত আজাহার উদ্দিন বেপারী (৫৫) মুন্সীগঞ্জ সদরের নূরপুরের বাসিন্দা। তিনি ঢাকায় বাড়ির নিরাপত্তা প্রহরীর কাজ করতেন।

পথচারীদের বরাত দিয়ে ঢাকা মেডিক্যাল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মঙ্গলবার রাতে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক আজাহারকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে শ্যামপুর থানার পুলিশ আজাহারকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

রাত ১২ টার দিকে আজাহার উদ্দিনকে রক্তাক্ত অবস্থায় জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ কর্মকর্তা বাচ্চু মিয়া জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। ট্রাকচালককেও ধরার চেষ্টা করা হচ্ছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা