জাতীয়

ব্রাহামা গরু ছাড়াতে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক : শাহজালাল বিমানবন্দর কাস্টমসে জব্দ ব্রাহামা জাতের ১৮টি গরু ছাড়াতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। গরুগুলো বর্তমাণে সাভার ডেইরি ফার্মে রয়েছে বলে জানা গেছে।

মোহাম্মদপুরের সাদেক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার মেহেদী হাসান এ রিট দায়ের করেন।

মঙ্গলবার (৩ আগস্ট) হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল একক বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হবে। রিটের পক্ষের শুনানি করবেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, রিটে আমরা ১৮টি গরু কাস্টমস হাউস কর্তৃপক্ষ থেকে রিলিজ চেয়েছি। মোহাম্মদপুরের সাদেক অ্যাগ্রোর মালিককে গরুগুলো বুঝিয়ে দেয়ার নির্দেশনা চেয়েছি।

এর আগে গত ৫ জুলাই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে আসা ব্রাহামা জাতের ১৮টি গরু জব্দ করে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। প্রতিটি গরুর বাজার মূল্য ১২ থেকে ১৫ লাখ টাকা।

ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মোহাম্মদ আবদুস সাদেক জানান, ৫ জুলাই দুপুর আড়াইটার দিকে যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি বিশেষ কার্গো ফ্লাইটে করে গরুগুলো শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে খবর পেয়ে ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা বিমানবন্দর থেকে গরুগুলোকে মালিকবিহীন অবস্থায় জব্দ করেন।

মোহাম্মদ আবদুস সাদেক জানান, বাংলাদেশে ব্রাহামা জাতের গরু আমদানির অনুমতি না থাকা এবং গরুর আমদানিকারককে না পাওয়ায় এগুলো জব্দ করা হয়েছে।

ঢাকা কাস্টমস হাউস সূত্র জানিয়েছে, ১৩ মাস থেকে ৬০ মাস বয়সী এই গরুগুলোর আমদানিকারক হিসেবে মোহাম্মদপুরের সাদেক অ্যাগ্রোর নাম লেখা রয়েছে। তবে বিমানবন্দরে জব্দ করা গরুগুলো নিতে কেউ আসেনি।

জানা যায়, ঢাকা কাস্টমস হাউস হেফাজতে গরু রাখার ব্যবস্থা না থাকায় প্রাণিসম্পদ অধিদফতরের জিম্মায় সেগুলো রাখা হয়। পরে গরুগুলো সাভার ডেইরি ফার্মে হস্তান্তর করা হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি: ৩০ দিনের মধ্যে নির্বাচনের দাবি

বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য সম্প্রতি গঠিত ১৫ সদস্যের অ্যাডহক কমিটির...

গোয়ালন্দে সরকারি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে সরকারি খালের উপর অবৈধভাবে গড়ে উঠা মু...

ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায...

নবম পে-স্কেল কার্যকর, ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন

১ জুলাই থেকে কার্যকর হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম প...

গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ ! 

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে নতুন পদক্ষেপের পরিকল্পনা করছে সর...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা