জাতীয়

গফুর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেস ক্লাব সংলগ্ন সাততলা গফুর টাওয়ারের সার্জিক্যাল মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতর। সার্জিক্যাল মার্কেটে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট একসঙ্গে কাজ করে ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (২৬ জুলাই) সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি বলেন, জাতীয় প্রেস ক্লাব সংলগ্ন গফুর টাওয়ারের সার্জিক্যাল মার্কেটের ছয় তলায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে একযোগে কাজ করে। একসঙ্গে এত ইউনিট নিয়ন্ত্রণে কাজ করায় আগুন বেশি ছড়াতে পারেনি। তাই ৪০ মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীর কর্মীরা।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তারা বলছেন, প্রতিবেদন পাওয়ার পর কারণ জানা যাবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা