জাতীয়

শিক্ষার্থীদের টিকা দেওয়ার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠির মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ করেছে বিদেশগামী শিক্ষার্থীদের দ্রুত টিকা দেওয়ার জন্য। বৃহস্পতিবার (৮ জুলাই) পররাষ্ট্র সচিব এ বিষয়ে স্বাস্থ্য সচিবকে চিঠি দিয়েছেন।

পররাষ্ট্র সচিব বলেন, ‘আজকে আমি স্বাস্থ্য সচিব এবং অন্যদেরকে চিঠি দিয়েছি, যাতে করে বিদেশগামী শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘চীনে যারা পড়তে যাবেন, তাদের সিনোফার্মা টিকা এবং পশ্চিমা দেশগুলোতে যারা পড়তে যাবেন, তাদেরকে ফাইজার বা মনার্ডার টিকা দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত আছে।’

পররাষ্ট্র সচিব বলেন, ‘আমাদের হাতে এখন যে টিকা রয়েছে, সেটি দিয়ে ছাত্রদের টিকা দেওয়া সম্ভব।’

টিকা নিবন্ধনের জন্য যে অ্যাপ রয়েছে সেটার মাধ্যমে যদি করা যায়, তাহলে খুব ভালো হয়। এক্ষেত্রে তাদেরকে আগে টিকা দেওয়া হলে, তারা অনেক বেশি উপকৃত হবে বলে তিনি জানান।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিত্রহারা ডোনাল্ড ট্রাম্প

হরমুজ প্রণালি খোলা রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র দেশগুলোর প...

বৃহত্তর যুদ্ধে না: যুক্তরাজ্য

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর প্রস্তাব প্রত্যাখ্...

অন্যায় যুদ্ধে জ্বলছে দুবাই

যুদ্ধ শুরুর পর থেকে ইরান সংযুক্ত আরব আমিরাতের দিকে প্রায় দুই হাজার ক্ষেপণাস্ত...

ঈদ যাত্রায় মানুষের ঢল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় সকাল থেকে উত্তরবঙ্গগামী যাত্রীদের ভিড় দেখা গে...

ইরানে যুক্তরাষ্ট্রের স্থল অভিযানের প্রস্ততি!

ইরানের সঙ্গে যুদ্ধে প্রথমবারের মতো মেরিন স্থল সেনা মোতায়েন করতে যাচ্ছে যুক্তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা