জাতীয়

সিগারেটে লাগলো ভিক্টর বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রামপুরা ব্রিজের উপর পার্কিং থাকা ভিক্টর ক্লাসিকে আগুন লাগার কারণ জানা গেছে। শনিবার (৩ জুলাই) আগুন লাগার প্রায় ৪ ঘণ্টা পর এর কারণ সম্পর্কে সাংবাদিকদের অবহিত করে ফায়ার সার্ভিস।

এর আগে সকাল ৭টা ১০ মিনিটে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, আমরা সকাল ৭টা ১০ মিনিটে খিলগাঁও ভিক্টর বাসে আগুন লাগার খবর পেয়েছি৷ খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সিগারেট থেকে বাসটিতে আগুন লেগে যায়। লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় বাসটি রামপুরা ব্রিজ এলাকায় পার্ক করা ছিল।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. নিয়াজ বলেন, রাতে প্রতিটি বাসেই পরিবহনের স্টাফরা ঘুমায়। এ ঘটনায় বাসের এক স্টাফকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা