জাতীয়

বাবার হদিস পাচ্ছে না হেনা

নিজস্ব প্রতিবেদক: রোববার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় ৬৫ বছর বয়সী হারুনর রশিদ নিখোঁজ রয়েছেন। তার মেয়ে হেনা বেগম বাবাকে খুঁজে না পেয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন। হদিস নেই হারুনর রশিদের।

হারুনর রশিদের মেয়েজামাই জুলহাস মিয়া বলেন, কাল রাত থেকে খুঁজতেছি। পাঁচ থেকে সাতটা হাসপাতালে ঘুরছি, পাই নাই। এখন থানায় যাবো।
হারুনর রশিদের এক মেয়ে ও এক ছেলে। স্ত্রী নেই। যে ভবনটিতে বিস্ফোরণ হয়, সেখানে তিনি কেয়ারটেকার হিসেবে প্রায় আড়াই বছর যাবত চাকরি করেন। সেখানে একাই একটি কক্ষে থাকতেন তিনি।

বাবার ছবি হাতে নিয়ে আহাজারি করছেন হেনা বেগম। তিনি জানান, বিকেল পাঁচটার দিকেও একবার কথা হয়েছিল। ঘটনার পর সঙ্গে সঙ্গে খুঁজতে বের হন তারা। প্রতিদিন রাতে ১০টার দিকে ভিডিও কলে কথা হতো বাবার সাথে। কাল থেকে ফোন বন্ধ। আমার বাবা কই প্রশ্ন হেনা বেগমের।

বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ছয়জনের মৃত্যু ও অর্ধশত লোক আহত হয়েছে বলে জানিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। এ নিয়ে ফায়ার সার্ভিস ডিফেন্স একটি তদন্ত কমিটি গঠন করেছে। আর পুলিশও একটি তদন্ত কমিটি গঠন করবে বোমা নিস্ক্রিয়করণ টিম ও বিস্ফোরণ ইউনিটদের সদস্যদের নিয়ে।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা