জাতীয়

দেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৬৪

নিজস্ব প্রতিবেদক:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬৮ জনে।

এছাড়া নতুন শনাক্ত হয়েছে আরও ৫৬৪ জন। ফলে দেশে মোট আক্রান্ত ৭ হাজার ৬৬৭ জন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস বিষয়ে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে আরও ১০ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৬০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, বর্তমানে সারাদেশে ২৯টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে। নতুন যুক্ত হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। বেসরকারি হাসপাতালের মধ্যে স্কয়ার হাসপাতালকে অনুমোদন দেয়া হয়েছে পরীক্ষার জন্য। আরও কয়েকটি বেসরকারি হাসপাতাল পরীক্ষার অনুমোদন চেয়েছে। তারা শর্ত পূরণ করতে পারলে করোনা পরীক্ষার অনুমোদন দেয়া হবে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে, করোনা আক্রান্ত সারা বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ২ লাখ ২৮ হাজারেরও বেশি। আক্রান্ত হয়েছে ৩২ লাখ ৩০ হাজারেরও বেশি। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১০ লাখ ৭ হাজার ১৩৬ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা