জাতীয়

৫২৩৯ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় পাঁচ হাজার ২৩৯ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ের ৯টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন পাঁচ হাজার চার কোটি ৩৯ লাখ এবং বৈদেশিক উৎস থেকে ঋণ ২৪৯ কোটি ৯৩ লাখ টাকা।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী গণভবন থেকে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন।

অনুমোদিত প্রকল্পগুলো হলো, ৬৪৩ কোটি দুই লাখ টাকা ব্যয়ে ‘কুষ্টিয়া (ত্রিমোহনী)-মেহেরপুর-চুয়াডাঙ্গা-ঝিনাইদহ (আর-৭৪৫) আঞ্চলিক মহাসড়কটির কুষ্টিয়া থেকে মেহেরপুর পর্যন্ত যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্প; ২৩৭ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ‘বর্ডার গার্ড বাংলাদেশ-এর নবসৃজিত নারায়ণগঞ্জ (৬২ বিজিবি) ব্যাটালিয়নের অবকাঠামোগত বিভিন্ন স্থাপনা নির্মাণ’ প্রকল্প; ২১৩ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাকাশ অবলোকন কেন্দ্র’ প্রকল্প; ৮১ কোটি টাকা ব্যয়ে ‘বাংলাদেশ ইকোনমিক জোনস ডেভেলপমেন্ট প্রজেক্ট (তৃতীয় সংশোধিত)’ প্রকল্প; ৮৮ কোটি ছয় লাখ টাকা ব্যয়ে ‘বাংলাদেশ নিরাপদ খাদ্য সক্ষমতা বৃদ্ধিকরণ’ প্রকল্প; ৩৪৬ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ‘দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প-দ্বিতীয় পর্যায় (ইরেসপো-দ্বিতীয় পর্যায়)’ প্রকল্প; তিন হাজার ৮৯ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ‘লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগর উপজেলাধীন বড়খেরী ও লুধুয়াবাজার এবং কাদের পণ্ডিতের হাট এলাকা ভাঙন থেকে রক্ষাকল্পে মেঘনা নদীর তীর সংরক্ষণ’ প্রকল্প; ২৩২ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে ‘মাতারবাড়ী আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ারড পাওয়ার প্রকল্প (পিজিসিবি) অংশ: মাতারবাড়ী-মদুনাঘাট ৪০০ কেভি সঞ্চালন লাইন (প্রথম সংশোধিত)’ প্রকল্প এবং ৩০৭ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে ‘উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্প।

এদিকে সভায় প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের জন্য প্রায়ই বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দেরি হয়। তিনি পরিবেশ অধিদপ্তরকে দ্রুত ছাড়পত্র দেয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ছাড়পত্র দিতে দেরি হলে চুপ থাকাকে সম্মতির লক্ষণ ধরে নিয়ে কাজ এগিয়ে নেয়ার তাগিদ দিয়েছেন সরকাপ্রধান।

আজকের একনেক সভায় ৬৪৩ কোটি টাকা ব্যয়ে ‘কুষ্টিয়া-মেহেরপুর-চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কটি কুষ্টিয়া হতে মেহেরপুর পর্যন্ত যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ শিরোনামের প্রকল্পটি অনুমোদনের সময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেতে দেরি হওয়ার বিষয়টি উঠে আসে।

পরিকল্পনামন্ত্রী জানান, এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ‘নির্ধারিত সময়ের মধ্যেই ছাড়পত্র দিতে হবে পরিবেশ অধিদপ্তরকে। ওই সময়ে না দিলে মৌনতা সম্মতির লক্ষণ হিসেবে বিবেচনা করা হবে। তখন ছাড়পত্র ছাড়াই প্রকল্প বাস্তবায়ন শুরু করতে পারবে। অনির্দিষ্টকালের জন্য তো আর বসে থাকা যাবে না। কোনো কাজ ফেলে রাখার সুযোগ নেই। চুপচাপ বসে থাকবেন সে সুযোগ নেই। তাই দ্রুত ছাড়পত্র দিতে হবে।’

প্রকল্প শুরু হওয়ার পর পরিবেশ মন্ত্রণালয় থেকে কোনো আপত্তি এলে সে ক্ষেত্রে কী হবে, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী আবদুল মান্নান বলেন, ‘পরিবেশ সরকারের অংশ, যারা প্রকল্প বাস্তবায়ন করবে তারাও সরকারের অংশ। কোনো প্রকল্প বাস্তবায়নকালে যদি এমন কোনো সমস্যা দেখা যায়, সত্যিই সেটি পরিবেশের জন্য ক্ষতিকর, এক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর থেকে তখনও যদি কোনো আপত্তি আসে, তা অবশ্যই বিবেচনা করা হবে। নিশ্চয়ই আমরা প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে এমন কোনো কিছু করবো না, যা পরিবেশের ক্ষতি হয়।’

কোনো প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে নদীর সঙ্গে সংযুক্ত খালগুলো যেন বন্ধ না হয়, প্রধানমন্ত্রী সেগুলোর দিকে নজর দিতে বলেছেন বলে জানান পরিকল্পনামন্ত্রী।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদুল ফিতরে নেতৃবৃন্দের সিডিউল

দীর্ঘ ১৭ বছর পর দেশে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী...

শীর্ষ ইরানি নেতাদের হত্যা অগ্রহণযোগ্য: চীন

ইসরায়েলি বিমান হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানির নিহত হওয...

শনিবারে ঈদুল ফিতর

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে শুক্রবার...

ঈদ আনন্দ উপভোগের কেন্দ্রসমুহ

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে কর্মব্যস্ত ঢাকা নগরী অনেকটাই যানজটমুক্ত হয়ে প...

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

শীর্ষ ইরানি নেতাদের হত্যা অগ্রহণযোগ্য: চীন

ইসরায়েলি বিমান হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানির নিহত হওয...

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

ঈদে আসছে নতুন সিনেপ্লেক্স

সময়ের সঙ্গে বদলে গেছে সিনেমা দেখার অভ্যাসও। এক সময় দর্শকদের প্রধান ভরসা ছিল স...

ঈদুল ফিতরে নেতৃবৃন্দের সিডিউল

দীর্ঘ ১৭ বছর পর দেশে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী...

ঈদ আনন্দ উপভোগের কেন্দ্রসমুহ

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে কর্মব্যস্ত ঢাকা নগরী অনেকটাই যানজটমুক্ত হয়ে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা