জাতীয়

পরিকল্পনামন্ত্রীর মোবাইল ছিনতাই

নিজস্ব প্রতিনিধি: গাড়ির গ্লাস খুলে কথা বলার সময় সুযোগ পেয়ে ‘ছোঁ’ মেরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন নিয়ে গেল ছিনতাইকারী।

রোববার (৩০ মে) রাজধানীর বিজয় সরণী মোড়ে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, মোবাইলটি নিয়ে যাওয়ার পর আমি হতভম্ব হয়ে পড়েছিলাম। তাৎক্ষণিকভাবে আমার গানম্যানসহ ডিউটিরত পুলিশ কর্মকর্তারা ছুটে গেলেও ছিনতাইকারীকে ধরতে পারেননি। ছেলে এক লাখ টাকায় ফোনটি কিনে দিয়েছিল।

মন্ত্রীর দফতর থেকে জানা যায়, রোববার সন্ধ্যার পর বিজয় সরণীর সিগনালে মন্ত্রী গাড়ির মধ্যে বসে ফোনে কথা বলছিলেন। এ সময় মন্ত্রীর গাড়ির জানালা খোলা ছিল। এ সুযোগে ছিনতাইকারী ‘ছোঁ’ মেরে মন্ত্রীর মোবাইলটি নিয়ে যায়। এ ঘটনায় কাফরুল থানায় অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে কাফরুল থানার ওসি সেলিমুজ্জামান জানান, মন্ত্রীর ফোন ছিনতাইয়ের ঘটনায় গত রোববার রাতে একটি মামলা দায়ের করেছেন তার পিএস।

বিজয় সরণীর দিকে যাওয়ার সময় মন্ত্রীর গাড়ি আটকে ছিল। এসময় জানালা খোলা ছিল। মন্ত্রী ফোনে কথা বলছিলেন। এই সুযোগে ছিনতাইকারী ফোন নিয়ে পালায়।

ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপ কমিশনার ওয়াহিদুল ইসলাম, আমরা এ ঘটনার ছায়াতদন্ত করছি। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ছিনতাইকারীকে শনাক্ত করে গ্রেফতারে চেষ্টা চলছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা