জাতীয়

রোজিনা ইসলাম ন্যায় বিচার পাবেন: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম অবশ্যই ন্যায় বিচার পাবেন। মামলাটি খতিয়ে দেখার জন্য প্রসিকিউশনকে বলা হবে।

মঙ্গলবার (১৮ মে) রাতে রাজধানীর গুলশানে আইনমন্ত্রীর নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন।

তার আগে আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াছ খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

আইনমন্ত্রী বলেন, আমি উদ্যোগ নেওয়ার কারণে রোজিনা ইসলামের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা হয়নি। তার রিমান্ড বাতিল করার ব্যবস্থা করেছি। রোজিনার মামলাটি সহানুভূতির সঙ্গে দেখা হচ্ছে। তিনি অবশ্যই ন্যায় বিচার পাবেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা