জাতীয়

আজ থেকে নতুন নিয়মে ট্রেনের টিকিট বিক্রি

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় ট্রেনের টিকিট ইস্যুর নতুন নিয়ম করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে টিকিট ইস্যুর নতুন নিয়ম কার্যকর হবে। চলবে ১১ এপ্রিল পর্যন্ত। এরপর আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (টিসি) মো. নাহিদ হাসান খান স্বাক্ষর করা এক নির্দেশনাপত্রে এ তথ্য জানানো হয়েছে।

নতুন নিয়মে আন্তঃনগর ট্রেনের মোট আসনের ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হবে। বাকি আসন ফাঁকা রেখেই চলবে ট্রেন। টিকিট বিক্রি হবে অনলাইন, মোবাইল অ্যাপ ও কাউন্টারে। সকাল ৮টা থেকে অগ্রীম ব্যবস্থাপনায় টিকিট ইস্যু করা যাবে।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (পরিচালক) সরদার শাহাদাত আলী বলেন, করোনা সংক্রমণ রোধে দুই সপ্তাহের জন্য সরকার ১৮টি নির্দেশনা দিয়েছে। এর মধ্যে গণপরিবহনের ৫০ শতাংশ যাত্রী পরিবহনের নির্দেশনা রয়েছে। আগাম টিকিট বিক্রি হওয়ায় ট্রেনে ৫০ শতাংশ যাত্রী পরিবহনের নির্দেশনা পুরোপুরি কার্যকর করতে একটু জটিলতা তৈরি হয়েছিল। তাই এবার নতুন এই নির্দেশনা দেওয়া হলো।

রেলওয়ের নির্দেশনাপত্রে জানানো হয়েছে, আন্তঃনগর ট্রেনে ক্যাটারিং সেবা প্রদান ও ট্রেনে রাত্রীকালিন বেডিং সরবরাহের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করা হবে। টিকিট ইস্যু ও স্বাস্থ্যবিধি পরিপালনের নিয়মাবলী অপরিবর্তিত থাকবে।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (পরিচালক) সরদার শাহাদাত আলী বলেন, ৪ এপ্রিল পর্যন্ত আগাম টিকিট বিক্রি করা হয়েছে। আমরা নতুন নির্দেশনা বাস্তবায়নের জন্য ৫০ শতাংশ টিকিট বিক্রি করছি। এছাড়া স্বাস্থ্যবিধি মানাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা