জাতীয়

হরতালেও চলবে গণপরিবহন

নিজস্ব প্রতিবেদক : হেফাজতের ডাকা রোববারের (২৮ মার্চ) হরতালে ঢাকা শহর ও শহরতলী এবং আন্তঃজেলা রুটে বাস, মিনিবাস চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

শনিবার (২৭ মার্চ) সংগঠনের কার্যালয়ে এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

খন্দকার এনায়েত উল্যাহর সভাপতিত্বে দুপুর ১২টায় অনুষ্ঠিত সভায় ফুলবাড়িয়া বাস টার্মিনাল মালিক সমিতি, সায়েদাবাদ আন্তঃজেলা ও নগর বাস টার্মিনাল মালিক সমিতি এবং মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

সভায় নেতারা বলেন, আমরা পরিবহন ব্যবসায়ী। হরতালে গাড়ির চাকা বন্ধ রেখে আমরা আমাদের লোকসান করতে চাই না।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে বিক্ষোভে হাটহাজারীসহ বিভিন্ন স্থানে ‍পুলিশের সঙ্গে সংঘর্ষে সংগঠনের নেতাকর্মীদের হতাহতের ঘটনায় শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি এবং রোববার হরতাল ডাকে হেফাজতে ইসলাম।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ম্যাক্রোঁ সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে উত্তাল ফ্রান্স

শ্রেণিকক্ষ সংকট, পর্যাপ্ত শিক্ষকের অভাব এবং শিক্ষাখাতে বাজেট কমানোর সরকারি পর...

ফের হাতকড়া খুলে পালালেন, কে এই দুর্ধর্ষ আসামী

মাত্র ১৬ মাসের ব্যবধানে দ্বিতীয় দফা পুলিশি হেফাজত...

অজিদের বিপক্ষে সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে হার বাংলাদেশের

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলতে দেশটিতে অবস্থান...

ফিরছে বলসোনারো যুগ!

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট...

দিল্লির দায়িত্বে প্রিন্স অব কলকাতা

আইপিএলের আসন্ন ২০২৭ মৌসুমকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের নতুন প্রধান কোচ হি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা