জাতীয়

নৌ ও আকাশ পথে কানেক্টিভিটি বাড়াতে আগ্রহী নেপাল

নিজস্ব প্রতিবেদক : নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারীর ঢাকা সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে নৌ ও আকাশ পথে কানেকটিভিটি বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে নেপাল। আমরাও এ বিষয়ে সম্মতি দিয়েছি।

মঙ্গলবার (২৩ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারীর ঢাকা সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিমান ও নৌ রুট ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছে নেপাল।

বিশেষ করে সৈয়দপুর, সিলেট, চট্টগ্রামের বিমানবন্দর ব্যবহারে তারা আগ্রহ প্রকাশ করেছে। একই সঙ্গে নৌ রুট ব্যবহারেও আগ্রহ প্রকাশ করেছে। আমরা নীতিগতভাবে সম্মতি দিয়েছি।

পররাষ্ট্রমন্ত্রী জানান, নেপালের রাষ্ট্রপতির সফরকালে ৪ টি সমঝোতা স্মারক সই হয়েছে। নেপাল বাংলাদেশে জলবিদ্যুৎ সরবরাহে আগ্রহী। এছাড়া বিবিআইএন উদ্যোগে ভারত, নেপাল ও বাংলাদেশের সঙ্গে প্রথমে কানেক্টিভিটিতে যুক্ত হবে। পরে ধীরে ধীরে ভুটান যুক্ত হবে।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, পররাষ্ট্রসচিব (পূর্ব) মাশফি বিনতে শামস উপস্থিত ছিলেন।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে সোমবার দুই দিনের সফরে ঢাকায় আসেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা