জাতীয়

জাতীয় ভোটার দিবস আজ

নিজস্ব প্রতিবেদক : আজ ২ মার্চ জাতীয় ভোটার দিবস। ‘বয়স যদি আঠারো হয়-ভোটার হতে দেরি নয়’ এ স্লোগান ধারণ করে দ্বিতীয়বারের মতো নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হচ্ছে।

নির্বাচন কমিশন (ইসি) কেন্দ্রীয়ভাবে দিনটি পালনের পাশাপাশি মাঠ প্রশাসনও ভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তবে করোনা পরিস্থিতির জন্য কর্মসূচি ব্যাপ্তি নিয়ন্ত্রণ করা হয়েছে।

ভোটার দিবসে নির্বাচন ভবনের সামনের চত্বর থেকে সকালে বেলুন উড়িয়ে ভোটার দিবস উদযাপন কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হবে। এরপর অডিটরিয়ামে দিবসের গুরুত্ব ও তাত্পর্য নিয়ে এক আলোচনা সভা হবে। এছাড়া বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার সব আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে জুম অ্যাপসের মাধ্যমে ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করবেন।

দিবসটি উপলক্ষে নির্বাচন ভবন ও মাঠ পর্যায়ের অফিসগুলোতে আলোকসজ্জা করা হয়েছে এবং ভবনের সামনের রাস্তা ব্যানার, ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। ভোটারদের সচেতন করতে বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করা হবে। বিশেষ করে বিটিভিতে আলোচনা সভা সম্প্রচারিত হবে। জাতীয় পত্রিকায় প্রকাশিত হবে ক্রোড়পত্র। বিভিন্ন মোবাইল অপারেটরের মাধ্যমে ভোটারদের সচেতনতামূলক এসএমএস পাঠানো হবে। তাছাড়া জাতীয় ভোটার দিবসে ২০২০ সালের হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

জানা গেছে, এবার ৫৩ লাখ ৬৬ হাজার ১০৫ জনের তথ্য ইসির সার্ভার যোগ হবে। এর মধ্যে পুরুষ ৩৫ লাখ ৮২ হাজার ১৬৩ জন, নারী ৩১ লাখ ৭৫ হাজার ৮২৫ জন এবং হিজড়া ৩৫৩ জন। আর বর্তমানে ইসির সার্ভারে তথ্য জমা রয়েছে ১০ কোটি ৪২ লাখের মতো নাগরিকের।

উল্লেখ্য, ২০২০ সালে মুক্তিযুদ্ধের সূচনার জন্য গৌরবময় মার্চ মাসের ১ তারিখকে জাতীয় ভোটার দিবস উদযাপনের জন্য বাছাই করা হয়। ওই দিন ‘ভোটার হব, ভোট দিব’ স্লোগান ধারণ করে প্রথমবার ‘জাতীয় ভোটার দিবস’ উদযাপিত হয়। তবে এ বছর ২ মার্চ ভোটার দিবস উদযাপন করা হচ্ছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা