জাতীয়

শাহবাগে মিছিল থেকে হামলা: পুলিশের ‘হত্যাচেষ্টা’ মামলা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর মশাল মিছিল থেকে পুলিশের ওপর হামলা করার দায়ে একটি হত্যাচেষ্টা মামলা করেছে পুলিশ।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শাহবাগ থানায় পুলিশ বাদি হয়ে এই মামলাটি দায়ের করেছে। মামলায় ঘটনাস্থল থেকে সাত জনকে গ্রেফতার করা হয়। অজ্ঞাত একশ’ থেকে দেড়শ’ জনকে আসামি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

গ্রেফতারকৃতরা হলেন, তামজীদ হায়দার, নজিব আমিন চৌধুরী জয়, এএসএম তানজিমুর রহমান, আকিব আহম্মেদ, আরাফাত সাদ, নাজিফা জান্নাত, জয়তী চক্রবর্তী।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে দিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুন অর রশীদ এ বিষয়ে বলেন, শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর লোকজন মশাল মিছিল নিয়ে বের হয়ে শাহবাগের দিকে আসে। এতে পুলিশ ছত্রভঙ্গের জন্য বাধা দিলে তারা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। ঘটনাস্থল থেকে আমরা সাত জনকে গ্রেফতার করি।

তিনি বলেন, এই মামলায় গ্রেফতার হওয়া আসামিদের শনিবার আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা