জাতীয়

কক্সবাজার লকডাউন

সান নিউজ ডেস্ক:

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে এবার পর্যটন নগরীর কক্সবাজার জেলাকে ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন এ ঘোষণা দেন। ফলে কক্সবাজার জেলার কোনো মানুষ জেলার বাইরে যেতে পারবেন না, আবার বাইরের জেলার কোনো মানুষ কক্সবাজার জেলায় প্রবেশ করতে পারবেন না।

লকডাউন বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসনের নিজস্ব ফেসবুক পেইজে একটি পোস্ট দেয়া হয়েছে। এতে বলা হয়, জনস্বার্থে কক্সবাজারকে লকডাউন করা হয়েছে। এখন থেকে এ জেলায় আগমন ও বহির্গমন নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।

পাশাপাশি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে পবিত্র শবে বরাতের নামাজ বাসা-বাড়িতে আদায় করতে প্রশাসন জেলাবাসীকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা