জাতীয়

সফিকুল হকের মৃত্যুতে জাফরুল্লাহর শোক

নিজস্ব প্রতিবেদক: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বেসরকারি সাহায্য সংস্থা আশা প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সফিকুল হক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণস্বাস্থ্যর প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান আশার প্রতিষ্ঠাতা।

এক শোক বার্তায় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, তার মৃত্যুতে দেশের কর্মসংস্থানে ও সমাজ সেবার অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তার প্রতিষ্ঠিত এনজিও বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এনজিও।

তিনি আরো বলেন, বিশেষ করে বাংলাদেশের বেসরকারি খাতের উন্নয়নে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার মতো ভালো মানুষ খুব বেশি আসে না পৃথিবীতে। তিনি ছিলেন মানবিক, সদা হাস্যউজ্জল ও মহৎ মনের অধিকারী।

শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জাফরুল্লাহ চৌধুরী সকাল ৯টা হতে শ্যামলীতে আশা অফিসে তার কাছের প্রিয় সহযোদ্ধা মরহম শফিকুল হক চৌধুরীর লাশের পাশে শেষ শ্রদ্ধা জানানোর জন্যে অবস্থান করেন। পরে তিনি জানাজায় অংশ নেন।

বাদ জুমা শ্যামলীর শিশু পল্লীতে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তা০কে সমাহিত করা হয়।

সান নিউজ/টিএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

চীনের ৬ লাখ এজেন্টের গুপ্তচরবৃত্তি ও এনভিডিয়াকে ঘিরে চাঞ্চল্যকর রহস্য!

বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে একচ্ছত্র...

নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষি...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা