জাতীয়

জনগণের সমস্যা সমাধানে সরকার তৎপর : শিল্প প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতি‌বেদক : শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, সকল দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে জনগণের সমস্যা সমাধানে সরকার তৎপর রয়েছে।

তিনি ব‌লেন, তার নির্বাচনী এলাকা ঢাকা-১৫-এ বসবাসরত সকলের জন্য টিকা নিশ্চিত করা হবে।

বৃহস্প‌তিবার (১৪ জানুয়ারি) রাজধানীর মিরপুর-১০ এ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন।

অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে প্রায় ৫০০ স্থানীয় শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করেন।

তিনি বলেন, করোনার ফলে কর্মহীন হয়ে পড়া সকল অসহায় মানুষকে সরকার খাদ্যদ্রব্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করেছে। এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, করোনার টিকা গ্রহণ না করা পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। বাইরে অবস্থানকালে সকলকে সার্বক্ষণিকভাবে মাস্ক পরিধানের বিষয়ে আন্তরিক হওয়ার আহ্বান জানান শিল্প প্রতিমন্ত্রী।

এসময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

রাড্ডায় ভাঙচুরে ওসির অবহেলা: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর শাহ আলী এলাকায় ‘রাড্ডা’ পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা...

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে নিয়োগবঞ্চিতরা

নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা