জাতীয়

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ৬ নদীর পানিবন্টন চুক্তি

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকা সফরে আমন্ত্রণ গ্রহণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এ সফরে তিস্তাসহ দুই দেশের অভিন্ন ৬ নদীর পানিবণ্টন নিয়ে সুসংবাদ আসতে পারে।

শনিবার (২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, দুই প্রধানমন্ত্রীর বৈঠকের পর থেকেই কানেকটিভিটি, বিদ্যুৎ-জ্বালানি, যোগাযোগ, তিস্তা নদীর পানিবণ্টন, স্থল সীমান্তের অমীমাংসিত বিষয়, অন্য নদীর পানিবণ্টন, সীমান্ত হত্যা ও সীমান্ত সংক্রান্ত অন্যান্য সমস্যার বিষয় নিয়ে আলোচনার অগ্রগতি হচ্ছে।

আগামী ২৬ মার্চ বাংলাদেশে আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ১৭ ডিসেম্বর দুই প্রধানমন্ত্রীর ভার্চুয়াল সম্মেলনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে যৌথ অনুষ্ঠান করার বিষয়ও চূড়ান্ত হয়। সেই দিনই দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনায় তিস্তার বিষয়টি ভারতের প্রধানমন্ত্রীর পক্ষে বলা হয়, তিস্তার বিষয়ে আলোচনা চুড়ান্ত হয়ে আছে। এ ছাড়া ভারত অভিন্ন অন্য নদীগুলোর বিষয়েও নিষ্পত্তি চায়।

নয়াদিল্লি-ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্রের তথ্য, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উপহার হতে পারে তিস্তার পানিবণ্টনসহ অভিন্ন ৬ নদীর মীমাংসা। এ সপ্তাহেই যৌথ নদী কমিশনের বৈঠক হবে এবং অভিন্ন ৬ নদীর পানিবণ্টন নিয়ে আলোচনা হবে। আগামী তিন মাসের মধ্যে দুই দেশের এসব অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা-পর্যালোচনার জন্য বেশ কয়েকটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেই কর্মকর্তা জানান, দুই দেশের সচিব পর্যায়ের বৈঠকের কথা রয়েছে। ২৬ মার্চ নরেন্দ্র মোদির ঢাকা সফরে দুই প্রধানমন্ত্রীর বৈঠকের প্রস্তুতি হিসেবে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ মাসের শেষ সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের বিষয়ে মাসুদ বিন মোমেন বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের জয়েন্ট কনসালটেটিভ কমিশনের বৈঠক, ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল সম্মেলনের বিষয়বস্তু নিয়েই বৈঠকের এজেন্ডা ঠিক করা হবে। ২৬ মার্চে দুই প্রধানমন্ত্রীর বৈঠক থেকে ভালো কিছু হওয়ার লক্ষ্য নিয়েই কাজ হচ্ছে।

উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ভার্চুয়াল বৈঠক হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান। নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমন্ত্রণ গ্রহণ করেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা