জাতীয়

পাঠক নন্দিত গণমাধ্যম সান নিউজের দ্বিতীয়বর্ষে পদার্পন

সান নিউজ ডেস্ক : উদযাপন হয়ে গেলো দেশের জনপ্রিয় অনলাইন গণমাধ্যম সান নিউজ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার (২ জানুয়ারি) এ উপলক্ষে রাজধানীর হাতিরপুলস্থ সান নিউজ কার্যালয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সান মিডিয়া লিমিটেডের এ অঙ্গ প্রতিষ্ঠানটি অতিস্বল্প সময়ে তাদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠক হৃদয়ে জায়গা করে নিতে সক্ষম হয়েছে।

অনুষ্ঠানে সান নিউজ এর নির্বাহী সম্পাদক এমএম রুহুল আমিন বলেন, “আমাদের লক্ষ্য হলো হাজারো গণমাধ্যমের ভিড়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। তবে আমরা নিরপেক্ষ নই, সত্যের পক্ষে।”

এসময় সান নিউজ’র অগ্রযাত্রায় দেশের সকল রাজনৈতিক দলসহ দেশবাসীর সহযোগিতা কামনা করেন তিনি। সেই সঙ্গে সান নিউজের সকল পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপন দাতা, কলাকুশলী এবং প্রতিষ্ঠানটিতে কর্মরত সকল সংবাদকর্মীকে শুভেচ্ছা জানান তিনি।

করোনার এই ঝুঁকিপূর্ণ আবহে স্বল্প পরিসরে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সান মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম.এম. সায়েম, মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিম, দীপ্ত টেলিভিশনের সিইও ফুয়াদ চৌধুরী, বাংলাদেশের বিশিষ্ট সম্প্রচার বিশেষজ্ঞ বেলাল আমান খান, মাইগ্রেশন বিশেষজ্ঞ এডভোকেট আয়েশা আলী, বাংলাদেশ স্কাউট'স এর জাতীয় কমিশনার (অনুষ্ঠান) মো. আতিকুজ্জমান রিপন, বার্তা সম্পাদক বেনু সুত্রধর-সহ সান নিউজে কর্মরত সংবাদকর্মীগণ।

এছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও জ্যেষ্ঠ সাংবাদিক মন্জুরুল আহসান বুলবুল, কবি নির্মলেন্দু গুণ, মাছরাঙা টেলিভিশনের বার্তা প্রধান রেজওয়ানুল হক রাজা, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালীন নোমানী, রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি মোকছুদার রহমান মাকসুদ, জ্যেষ্ঠ সাংবাদিক আমিনুর রহমান তাজ, জ্যেষ্ঠ সাংবাদিক মতলু মল্লিক, কবি ও কথাসাহিত্যিক এম উমর ফারুক প্রমুখ।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা